News Bangla 24 BD | জাতিগত নিধনযজ্ঞের অভিযোগ অস্বীকার মিয়ানমারের
News Head
 বাড়লো ২ উপদেষ্টার দায়িত্ব, মন্ত্রণালয় কমলো ৮ প্রতিমন্ত্রীর,  জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা দালালদের নিয়ন্ত্রণে গাজীপুর মহানগর ভূমি অফিস, সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই গাজীপুরে বিদেশী মদ সহ ২ জন গ্রেফতার গাজীপুরে পুলিশের অভিযানে ফুটপাত দখলমুক্ত হলেও গ্রেফতার হয়নি চাঁদাবাজরা বৈশ্বিক মান অনুযায়ী দেশের শ্রম আইন সংস্কারের নির্দেশ– প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে বিদায় নেওয়ার আহ্বান – মাহমুদুর রহমান মান্না। স্মৃতিতে গাজীপুর ৪ ডিসেম্বর ২০১৩ তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মোদি পুলিশকে গুলি করে হত্যায় কনস্টেবল কাউসার ৭ দিনের রিমান্ডে

জাতিগত নিধনযজ্ঞের অভিযোগ অস্বীকার মিয়ানমারের


মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গা মুসলমানদের বিরুদ্ধে পরিচালিত সেনা অভিযান নিয়ে আন্তর্জাতিক মহলের সব অভিযোগ অস্বীকার করেছেন জাতিসংঘে নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত দাউ দো সুয়ান।

তিনি বলেছেন, মিয়ানমারে মুসলিমদের বিরুদ্ধে কোনো ‘গণহত্যা’ বা ‘জাতিগত নিধনযজ্ঞ’ চলছে না।

তবে রাখাইনের চলমান পরিস্থিতিকে ‘জাতিগত নিধনের প্রকৃষ্ট উদাহরণ’ হিসেবে বর্ণনা করেছে জাতিসংঘ।

নিধনযজ্ঞের কথা অস্বীকার করার পাশাপাশি রাখাইনের অবস্থা বর্ণনা করতে যেসব দেশ এই শব্দগুলো ব্যবহার করেছে তাদেরও কঠোর সমালোচনা করেছেন তিনি।

১৯৩ সদস্যের জাতিসংঘ সাধারণ অধিবেশনে অনেক সদস্য রাষ্ট্রই রাখাইনের পরিস্থিতি নিয়ে মিয়ানমার সরকারের কড়া সমালোচনা করেন।

ছয় দিনের এই অধিবেশনের শেষে এসে মিয়ানমারের রাষ্ট্রদূত দাউ দো সুয়ান এসব সমালোচনাকে ‘দায়িত্বজ্ঞানহীন মন্তব্য’ ও ‘ভিত্তিহীন অভিযোগ’ হিসেবে প্রতিবাদ জানান। তবে সুনির্দিষ্ট করে সমালোচনাকারী কোনো দেশের তিনি নাম নেননি।

গত ২৫ আগস্ট রাখাইনে পুলিশ ও সেনাবাহিনীর ৩০টি অবস্থানে রোহিঙ্গা বিদ্রোহীদের হামলার পর রোহিঙ্গা নিধন অভিযানে নামে দেশটির নিরাপত্তা বাহিনী। নিপীড়ন থেকে বাঁচতে চার লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসেছে। এই বিশাল শরণার্থী জনগোষ্ঠীর দুর্দশার জন্য বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার পাশাপাশি জাতিসংঘের সদস্য রাষ্ট্রদের মধ্যে অনেকেই মিয়ানমার সরকারকে দায়ী করেছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ