জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী নির্মাতা সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড বছর খানিক আগে ঘোষণা দিয়েছিলেন তার নতুন ছবিটি হবে ‘রোহিঙ্গা’দের নিয়ে। সেখানে ফুটে উঠবে সেই গোষ্ঠীর জীবন যাত্রা ও নাগরিকত্বের অধিকার আদায়ের সংগ্রাম। ছবির নামই হবে ‘রোহিঙ্গা’।
অবেশেষে সেই সিনেমা নির্মাণ শুরু করেছেন তিনি। ক্যামেরা নিয়ে মাঠে নেমেছেন। ফেসবুক পোস্টের মাধ্যমে গেল মঙ্গলবার খবরটি জানান ডায়মন্ড। ‘রোহিঙ্গা চলচ্চিত্রের যাত্রা শুরু’ ক্যাপশন দিয়ে বেশ কিছু ছবি আপলোডও করেন এই নির্মাতা।
সেখানে তিনি জানান, চট্টগ্রামের উখিয়া, টেকনাফ ও নাফ নদীর মধ্য দিয়ে শুরু হয়েছে ‘রোহিঙ্গা’ চলচ্চিত্রের দৃশ্যধারণ। ছবিটিতে রোহিঙ্গা নারীর চরিত্রে অভিনয় করছেন আরশি।
চলতি বছরের মার্চ-এপ্রিলে টেকনাফ ও কক্সবাজারের সীমান্তবর্তী এলাকায় ছবিটির দৃশ্যধারণের কথা ছিল। কিন্তু সর্বশেষ সিনেমা ‘শেষ কথা’র ব্যস্ততায় সেটি পিছিয়ে যায়।
ডায়মন্ড জানান, মঙ্গলবার শুটিং করেছেন নাফ নদী, শাহপরী দ্বীপ ও টেকনাফে। বুধবার সকাল থেকে শুটিং করছেন উখিয়া ক্যাম্পে। সেখানে আরো তিনদিন শুটিং হবে। এরপর সেট তৈরি করে মিয়ানমারের দৃশ্যগুলো ধারণ করা হবে। ছবিটির গল্প ও চরিত্ররা দর্শকের হৃদয় ছুঁয়ে যাবে বলে দাবি করেন নির্মাতা ডায়মন্ড।

জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা
দালালদের নিয়ন্ত্রণে গাজীপুর মহানগর ভূমি অফিস, সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই
গাজীপুরে বিদেশী মদ সহ ২ জন গ্রেফতার
গাজীপুরে পুলিশের অভিযানে ফুটপাত দখলমুক্ত হলেও গ্রেফতার হয়নি চাঁদাবাজরা
বৈশ্বিক মান অনুযায়ী দেশের শ্রম আইন সংস্কারের নির্দেশ– প্রধান উপদেষ্টা
অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে বিদায় নেওয়ার আহ্বান – মাহমুদুর রহমান মান্না।
স্মৃতিতে গাজীপুর ৪ ডিসেম্বর ২০১৩
তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মোদি 