ভারতের অরুণাচল প্রদেশে চীনা সীমান্তের কাছে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে সাতজন নিহত হয়েছেন।
নিহতদের মধ্যে বিমানবাহিনীর পাঁচ সদস্য ও দুই সেনা কর্মকর্তা রয়েছে। খবর টাইমস অব ইন্ডিয়া।
আজ শুক্রবার সকাল ৬টার দিকে অরুণাচল প্রদেশের তাওয়াং জেলায় চীন সীমান্ত থেকে ১২ কিলোমিটার দূরে এ দুর্ঘটনা ঘটে।
ভারতের সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানায়, প্রযুক্তিগত সমস্যার কারণে ওই হেলিকপ্টার বিধ্বস্ত হয়। ‘এম১৭ভি৫’ নামে ওই বিধ্বস্ত হেলিকপ্টারটি উদ্ধার করতে সেখানে গেছে একটি দল। এ ঘটনায় এরই মধ্যে তদন্তকাজ শুরু হয়েছে।
এর আগে গত মে মাসে আসাম-অরুণাচল সীমান্তে নিয়মিত প্রশিক্ষণ চলার সময় বিমান বিধ্বস্ত হয়ে ভারতীয় বিমানবাহিনীর দুজন পাইলট নিহত হন।
এ বিভাগের অন্যান্য সংবাদ

জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা
দালালদের নিয়ন্ত্রণে গাজীপুর মহানগর ভূমি অফিস, সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই
গাজীপুরে বিদেশী মদ সহ ২ জন গ্রেফতার
গাজীপুরে পুলিশের অভিযানে ফুটপাত দখলমুক্ত হলেও গ্রেফতার হয়নি চাঁদাবাজরা
বৈশ্বিক মান অনুযায়ী দেশের শ্রম আইন সংস্কারের নির্দেশ– প্রধান উপদেষ্টা
অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে বিদায় নেওয়ার আহ্বান – মাহমুদুর রহমান মান্না।
স্মৃতিতে গাজীপুর ৪ ডিসেম্বর ২০১৩
তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মোদি 