News Bangla 24 BD | প্রেম করছেন দক্ষিণী অভিনেত্রী রাই লক্ষ্মী
News Head
 বাড়লো ২ উপদেষ্টার দায়িত্ব, মন্ত্রণালয় কমলো ৮ প্রতিমন্ত্রীর,  জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা দালালদের নিয়ন্ত্রণে গাজীপুর মহানগর ভূমি অফিস, সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই গাজীপুরে বিদেশী মদ সহ ২ জন গ্রেফতার গাজীপুরে পুলিশের অভিযানে ফুটপাত দখলমুক্ত হলেও গ্রেফতার হয়নি চাঁদাবাজরা বৈশ্বিক মান অনুযায়ী দেশের শ্রম আইন সংস্কারের নির্দেশ– প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে বিদায় নেওয়ার আহ্বান – মাহমুদুর রহমান মান্না। স্মৃতিতে গাজীপুর ৪ ডিসেম্বর ২০১৩ তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মোদি পুলিশকে গুলি করে হত্যায় কনস্টেবল কাউসার ৭ দিনের রিমান্ডে

প্রেম করছেন দক্ষিণী অভিনেত্রী রাই লক্ষ্মী


দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাই লক্ষ্মী বলিউডের এক মডেলের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজেই এ তথ্য জানিয়েছেন তিনি। এই বলেই ক্ষান্ত থাকেন নি তিনি। এর আগে আরও চারজনের সঙ্গে সম্পর্কে ছিলেন বলেও জানান রাই লক্ষ্মী।

রাই লক্ষ্মী এ পর্যন্ত বিভিন্ন ভাষার ৫০টি চলচ্চিত্রে অভিনয় করেছেন। ‘জুলি টু’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক ঘটতে যাচ্ছে এ অভিনেত্রীর।

তিনি আরও জানান, বলিউডের মডেল হানিফ হিলালের সঙ্গে প্রেম করছেন তিনি। বর্তমানে মুম্বাইতে তার প্রেমিকের সঙ্গেই থাকছেন। ‘জুলি টু’ সিনেমার শুটিংয়ের সুবাদে মুম্বাইয়ে তাদের পরিচয় হয়।

২০০৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘জুলি’ সিনেমার সিকুয়েল ‘জুলি-টু’। সিনেমাটি পরিচালনা করছেন দীপক শিবদাসানি। কিছুদিন আগে মুক্তি পেয়েছে সিনেমাটির ট্রেইলার। এতে বেশ খোলামেলা ভাবে দেখা যায় রাই লক্ষ্মীকে। এছাড়াও এতে অভিনয় করেছেন রতি অগ্নিহোত্রী, সাহিল সালাথিয়া, আদিত্য শ্রীবাস্তব, রবি কৃষান এবং পঙ্কজ ত্রিপাঠি।

এ বিভাগের অন্যান্য সংবাদ