জাবির চারুকলায় ভর্তিচ্ছুদের জন্য ব্যবহারিক কর্মশালা
জাবি প্রতিনিধি, সাগর কর্মকার
স্কুল-কলেজে ‘আমার জীবনের লক্ষ্য’ রচনায় কখনো কি সাহস করে লিখেছেন, ‘আমি চিত্রশিল্পী হতে চাই?’ বাবা-মায়ের চোখ রাঙানি অথবা খাতায় নম্বর কম পাওয়ার ভয়ে
মনের কথাটা হয়তো মনেই রয়ে গেছে। এখন যে সত্যিই জীবনের লক্ষ্য নির্ধারণের সময় এসেছে। এবার কি মনের ডাকে সায় দেওয়া হবে? যদি বিশ্বাস করেন আপনার ভেতর একটা
শিল্পীসত্তা আছে, তাহলে ভালো লাগার
বিষয়টাতেই কেন ‘ক্যারিয়ার’ গড়বেন না? স্বপ্নের পেছনে ছোটার এখনই সময়।যারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চারুকলার ভর্তি পরীক্ষায় c1 ইউনিটে এমসিকিউ পরীক্ষায় পাশ করেছেন এই প্রতিবেদন তাঁদের জন্যই। যাঁদের মনে চারুকলায় পড়ার ইচ্ছাটা উঁকি দিয়ে দিয়ে নেই হয়ে যাচ্ছে, কিংবা কীভাবে এর পরে প্রস্তুতি নেবেন ভাবছেন। ছোটবেলায় ছবি আঁকেননি এমন মানুষ পাওয়া ভার। তবে সৃজনশীল এই প্রতিভার বিকাশে প্রয়োজন সঠিক পরিচর্যা আর দিকনির্দেশনা।
অঙ্কনের জন্য প্রাপ্ত নম্বর চারুকলায় ভর্তির ক্ষেত্রে মূল গুরুত্ব বহন করে। অঙ্কন পরীক্ষায় ভালো করতে চাইলে শিক্ষার্থীদের কয়েকটি বিষয়ে বিশেষ দক্ষতা অর্জন করতে হবে। অঙ্কনের রেখার মান, আলোছায়া, পরিপ্রেক্ষিত, কম্পোজিশন ও অনুপাত—এই বিষয়গুলোর ওপর নির্ভর করে
অঙ্কনের মান যাচাইয়ের মাধ্যমে নম্বর দেওয়া হয়। এসব বিষয়ে সুস্পষ্ট ধারণা ছাড়া অঙ্কন পরীক্ষায় ভালো করা কঠিন।
বর্তমানে চারুকলার শিক্ষার্থীদের টেলিভিশন মিডিয়া, অ্যাড ফার্ম, সংবাদপত্র, ফ্যাশন হাউস, অ্যানিমেশন ও গেম তৈরির প্রতিষ্ঠান,ডিজাইন, সিরামিক শিল্প,সরকারি চাকরি ইত্যাদি ছাড়াও ফ্রিল্যান্সার হিসেবে কাজ করার বহু সুযোগ আছে। চাকরির ব্যাপক চাহিদা আছে বলেই চারুকলায় ভর্তির ব্যাপারে আগ্রহী শিক্ষার্থীর সংখ্যা বাড়ছে। আসলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চারুকলা বিভাগে একাডেমিক সিলেবাস এমনভাবে সাজানো হয়েছে যে শিক্ষার্থীদের সৃজনশীলতা বৃদ্ধিই এর মূল উদ্দেশ্য। তাই সৃজনশীল যেকোনো পেশাতেই এই অনুষদের শিক্ষার্থীরা স্বাচ্ছন্দ্যবোধ করে। তাই এখন মোটেও হেলাফেলার সময় নেই। লক্ষ্য স্থির রেখে দৃঢ় প্রস্তুতি নিতে হবে।
চারুকলায় ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চারুকলার শিক্ষার্থীরা ক্যাম্পাসের ভেতরেই অঙ্কন পরীক্ষায় আপনার আসনটি পাকাপোক্ত করতে ভর্তি সহায়তা কার্যক্রম শুরু করেছে। বাংলাদেশের যেসব বিশ্ববিদ্যালয়ে চারুকলা বিভাগ আছে, সবগুলোর ক্ষেত্রেই শিক্ষার্থীদের সহায়তা করবে। অংশ নিতে চান,যোগাযোগ করতে পারেন এই নম্বরগুলোর যেকোনো একটিতে:
01831801722,,,’01787-939331,,,
01515687191
এ বিভাগের অন্যান্য সংবাদ

জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা
দালালদের নিয়ন্ত্রণে গাজীপুর মহানগর ভূমি অফিস, সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই
গাজীপুরে বিদেশী মদ সহ ২ জন গ্রেফতার
গাজীপুরে পুলিশের অভিযানে ফুটপাত দখলমুক্ত হলেও গ্রেফতার হয়নি চাঁদাবাজরা
বৈশ্বিক মান অনুযায়ী দেশের শ্রম আইন সংস্কারের নির্দেশ– প্রধান উপদেষ্টা
অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে বিদায় নেওয়ার আহ্বান – মাহমুদুর রহমান মান্না।
স্মৃতিতে গাজীপুর ৪ ডিসেম্বর ২০১৩
তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মোদি 