News Bangla 24 BD | জাবিতে ‘অর্থনীতিতে নোবেল-২০১৭’ শীর্ষক সেমিনার অুনুষ্ঠিত
News Head
 বাড়লো ২ উপদেষ্টার দায়িত্ব, মন্ত্রণালয় কমলো ৮ প্রতিমন্ত্রীর,  জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা দালালদের নিয়ন্ত্রণে গাজীপুর মহানগর ভূমি অফিস, সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই গাজীপুরে বিদেশী মদ সহ ২ জন গ্রেফতার গাজীপুরে পুলিশের অভিযানে ফুটপাত দখলমুক্ত হলেও গ্রেফতার হয়নি চাঁদাবাজরা বৈশ্বিক মান অনুযায়ী দেশের শ্রম আইন সংস্কারের নির্দেশ– প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে বিদায় নেওয়ার আহ্বান – মাহমুদুর রহমান মান্না। স্মৃতিতে গাজীপুর ৪ ডিসেম্বর ২০১৩ তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মোদি পুলিশকে গুলি করে হত্যায় কনস্টেবল কাউসার ৭ দিনের রিমান্ডে

জাবিতে ‘অর্থনীতিতে নোবেল-২০১৭’ শীর্ষক সেমিনার অুনুষ্ঠিত


জাবি প্রতিনিধি, সাগর কর্মকার-
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অর্থশাস্ত্র পাঠচক্রের আয়োজনে ‘অর্থনীতিতে নোবেল পুরষ্কার-২০১৭’ শীর্ষক বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকাল ১১ টায় অর্থনীতি বিভাগের ২৮১ নম্বর কক্ষে সেমিনারটি অনুষ্ঠিত হয়।
সেমিনারে সভাপতিত্ব করেন বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক আনু মুহাম্মদ। সভাপতির বক্তব্যে তিনি বলেন, মিডিয়া বিজ্ঞাপনের মাধ্যমে মানুষের আচরণকে প্রভাবিত করে। এর মাধ্যমে বৃহৎ বানিজ্যিক গোষ্ঠীর স্বার্থের শৃঙ্খলে আটকে যায় মানুষ। প্রচারণার একচেটিয়া প্রভাবে তথ্য বিকৃতি ঘটে। আশা আকাঙ্খা পাল্টে যায় মানুষের। ঋণ করে হলেও পণ্য ক্রয় করতে অস্থির হয়ে ওঠে মানুষ।
সেমিনারে নোবেল পুরষ্কার-২০১৭ এবং নোবেল পুরষ্কার বিজয়ী অর্থনীতিবিদ রিচার্ড থেলারের অবদান (আচরণগত অর্তনীতি) সম্পর্কে আলোচনা করেন অর্থনীতি বিভাগের স্নাকোত্তর শ্রেণির শিক্ষার্থী মো. মনিরুজ্জামান, রাইসা রহমান, দিলারা জাহান এবং মো. রফিকুল ইসলাম। এছাড়া, সেমিনারে অর্থনীতি বিভাগের সভাপতি অধ্যাপক আমজাদ হোসেন, অধ্যাপক খন্দকার মো. আশরাফুল মুনিম, সহযোগী অধ্যাপক শর্মীন্দ নীলোর্মী এবং অর্থশাস্ত্র পাঠচক্রের পরিচালক সহযোগী অধ্যাপক আসরারুল ইসলাম চৌধুরী সহ শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এ বিভাগের অন্যান্য সংবাদ