ঝিনাইদহ শিশু সদনের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহ সদর উপজেলার মধুপুর সরকারি শিশু সদনের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণসহ বিভিন্ন উপকরণ বিতরণ করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার সকালে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলাম শিশুদের মাঝে এ উপকরণ বিতরণ করেন। উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষি অফিসার ড. খান মুহাম্মদ মনিরুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এম এ আরিফ সরকার, প্রাথমিক শিক্ষা অফিসার মো¯Íাক আহম্মেদ ও মহিলা শিশু বিষয়ক কর্মকর্তা। এসময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলাম শিশুদের খোঁজ খবর নেন এবং ৮৭ জন শিশু শিক্ষার্থীদের মাঝে দাবা, ডিকশোনারী ও স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন উপকরণ বিতরণ করেন।
এ বিভাগের অন্যান্য সংবাদ

ববিতে আসন বেড়েছে ৫০টি, থাকছে না জিপিএ নম্বর
সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা শিথিল
আগামী ৬ নভেম্বর এইচএসসি পরীক্ষা
স্কুল ও কলেজের সাপ্তাহিক ছুটি দুই দিন
আবদুল গাফফার চৌধুরী আমাদের অনুপ্রেরণা হয়ে বেঁচে রইবেন: উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান
সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সময় নির্ধারণ
রোজায় সব স্কুল-কলেজ খোলা থাকছে ২৬ এপ্রিল পর্যন্ত
আগামী ২০ মার্চ থেকে প্রাক-প্রাথমিকের শিক্ষার্থীদের ক্লাস শুরু 