News Bangla 24 BD | কালীগঞ্জে অবৈধ যানবাহন পার্কিংয়ের অভিযোগে ২ চালককে জরিমানা
News Head
 বাড়লো ২ উপদেষ্টার দায়িত্ব, মন্ত্রণালয় কমলো ৮ প্রতিমন্ত্রীর,  জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা দালালদের নিয়ন্ত্রণে গাজীপুর মহানগর ভূমি অফিস, সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই গাজীপুরে বিদেশী মদ সহ ২ জন গ্রেফতার গাজীপুরে পুলিশের অভিযানে ফুটপাত দখলমুক্ত হলেও গ্রেফতার হয়নি চাঁদাবাজরা বৈশ্বিক মান অনুযায়ী দেশের শ্রম আইন সংস্কারের নির্দেশ– প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে বিদায় নেওয়ার আহ্বান – মাহমুদুর রহমান মান্না। স্মৃতিতে গাজীপুর ৪ ডিসেম্বর ২০১৩ তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মোদি পুলিশকে গুলি করে হত্যায় কনস্টেবল কাউসার ৭ দিনের রিমান্ডে

কালীগঞ্জে অবৈধ যানবাহন পার্কিংয়ের অভিযোগে ২ চালককে জরিমানা


ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের কালীগঞ্জে মহাসড়কে অবৈধ ভাবে গাড়ি পার্কিং করে যাত্রী ও জনসাধারনের চলাচলে বিঘœ ঘটনার অপরাধে ২ ট্রাক চালককে ১ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। সোমবার দুপুরে কালীগঞ্জ পৌরসভার বহুল আলোচিত বৈশাখী তেল পাম্প এলাকায় এ অভিযান পরিচালনা করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট উত্তম কুমার রায়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা সাইদুর রহমান রেজা ও পুলিশ ফোর্স। ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্ট্রেট উত্তম কুমার রায় জানান, প্রায়ই অভিযোগ আসে বৈশাখী তেল পাম্প এলাকায় মহাসড়ক ও বাজার সড়কের উপর অবৈধ ভাবে চালকরা ভারী যানবাহন রেখে রাস্তার জনসাধারনের চলাচলে বিঘœ ঘটায়। এ ছাড়াও এই অবৈধ পার্কিংয়ের কারনে ঐ স্থানে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। এর প্রেক্ষিতে সোমবার ভ্রাম্যামান আদালত বসিয়ে অবৈধ পার্কিং এর অভিযোগে ২ জন চালককে ১ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি আরো জানান, স্থানীয় গ্যারেজ মালিক, চালক ও তেল পাম্প কর্তৃপক্ষকে সতর্ক করে দেওয়া হয় যাতে মহাসড়ক কিংবা বাজারের সড়কের উপর যাতে কোন ভারি যানবাহন না রাখে।

এ বিভাগের অন্যান্য সংবাদ