News Bangla 24 BD | গাজীপুরে ২ দিন ব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন
News Head
 বাড়লো ২ উপদেষ্টার দায়িত্ব, মন্ত্রণালয় কমলো ৮ প্রতিমন্ত্রীর,  জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা দালালদের নিয়ন্ত্রণে গাজীপুর মহানগর ভূমি অফিস, সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই গাজীপুরে বিদেশী মদ সহ ২ জন গ্রেফতার গাজীপুরে পুলিশের অভিযানে ফুটপাত দখলমুক্ত হলেও গ্রেফতার হয়নি চাঁদাবাজরা বৈশ্বিক মান অনুযায়ী দেশের শ্রম আইন সংস্কারের নির্দেশ– প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে বিদায় নেওয়ার আহ্বান – মাহমুদুর রহমান মান্না। স্মৃতিতে গাজীপুর ৪ ডিসেম্বর ২০১৩ তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মোদি পুলিশকে গুলি করে হত্যায় কনস্টেবল কাউসার ৭ দিনের রিমান্ডে

গাজীপুরে ২ দিন ব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন


গাজীপুর প্রতিনিধি
গাজীপুরে দুই দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন করা হয়েছে। তথ্য-প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার ও বিকাশে এবং সাধারন মানুষের মধ্যে ই- সেবা সম্পকির্ত উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টিতে গাজীপুর জেলা প্রশাসনের উদ্যোগে রাজবাড়ি মাঠে ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু হয়েছে । বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রী কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) এবং একসেস টু ইনফরমেশন এটুআই প্রোগাম প্রকল্প পরিচালক কবির বিন আনোয়ার উদ্বোধন করেন। এ মেলা উপলক্ষে সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে রাজবাড়ি মাঠে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য মোববাইল রিহেবিলিটেশন ভ্যান এবং ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন কবির বিন আনোয়ার । পরে মেলা প্রাঙ্গণে গাজীপুর জেলা প্রশাসক এসএম আলমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, যুব ও ক্রীড়া মন্ত্রনালয় সর্ম্পকিত স্থায়ী কমিটির সভাপতি স্থানীয় সংসদ সদস্য মো. জাহিদ আহসান রাসেল, অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান, সহকারি কমিশনার ¯িœগ্ধা তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এসএম মোস্তফা কামাল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাহমুদ হাসান, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট রাহেনুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ফারজানা মান্নান প্রমুখ। ডিজিটাল উদ্ভাবনী মেলা উপলক্ষে ভাওয়াল রাজবাড়ি মাঠে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, গাজীপুর সরকারি মহিলা কলেজ, গাজীপুর মৎস্য অধিদফতর, পরিবেশ অধিদফতর, প্রাণি সম্পদ অফিস,পল্লী বিদ্যুৎ সমিতিসহ বিভিন্ন প্রতিষ্ঠান ৩৯টি স্টল বসিয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ