News Bangla 24 BD | বিপিএলের প্রথম দল হিসেবে ফাইনালে ঢাকা
News Head
 বাড়লো ২ উপদেষ্টার দায়িত্ব, মন্ত্রণালয় কমলো ৮ প্রতিমন্ত্রীর,  জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা দালালদের নিয়ন্ত্রণে গাজীপুর মহানগর ভূমি অফিস, সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই গাজীপুরে বিদেশী মদ সহ ২ জন গ্রেফতার গাজীপুরে পুলিশের অভিযানে ফুটপাত দখলমুক্ত হলেও গ্রেফতার হয়নি চাঁদাবাজরা বৈশ্বিক মান অনুযায়ী দেশের শ্রম আইন সংস্কারের নির্দেশ– প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে বিদায় নেওয়ার আহ্বান – মাহমুদুর রহমান মান্না। স্মৃতিতে গাজীপুর ৪ ডিসেম্বর ২০১৩ তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মোদি পুলিশকে গুলি করে হত্যায় কনস্টেবল কাউসার ৭ দিনের রিমান্ডে

বিপিএলের প্রথম দল হিসেবে ফাইনালে ঢাকা


বিপিএলের প্রথম দল হিসেবে ফাইনাল নিশ্চিত করলো ঢাকা ডায়নামাইটস। এলিমিনেটর ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ১৯১ রান সংগ্রহ করে ঢাকা। ১৯২ রানের লক্ষে ব্যাট করতে নেমে  মাত্র ৯৬ রানে অল আউট হয়ে যায় কুমিল্লা। ফলে ৯৫ রানের বিশাল ব্যবধানে জয় পায় ঢাকা।
আগামী রবিবার কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও রংপুর রাইডার্সের মধ্যে অনুষ্ঠিত বিজয়ী দলের সঙ্গে ফাইনাল খেলবে ঢাকা। দিনের প্রথম ম্যাচে ক্রিস গেইলের অপরাজিত ১২৬ রানের সুবাদে খুলনা টাইটান্সকে টুর্নামেন্ট থেকে বিদায় করে রংপুর রাইডার্স।
এর আগে শুক্রবার মিরপুরের শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় ঢাকা ডায়নামাইটস ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স। টস জিতে ব্যাটিং নেন ঢাকার অধিনায়ক সাকিব আল হাসান। ঢাকার পক্ষে এভিন লুইস ৪৭, জো ডেনলি ৩২, কাইরন পোলার্ড ৩১, সাকিব আল হাসান ৯, শহীদ আফ্রিদি ৩০ ও সুনীল নারিন ৯ রান সংগ্রহ করেন। কুমিল্লার পক্ষে বোলিংয়ে হাসান আলী তিনটি শোয়েব মালিক একটি, ডোয়াইন ব্রাভো দুটি উইকেট দখল করেন।
ব্যাটিংয়ে নেমে শুরুতে লিটন দাসের উইকেট হারায় কুমিল্লা। এর পর নিয়মিত বিরতিতে কুমিল্লার উইকেট পড়তে থাকে। দুইবার জীবন পাওয়ার পর দলের পক্ষে সর্বোচ্চ ৩১ রান সংগ্রহ করেন কুমিল্লার অধিনায়ক তামিম ইকবাল। অন্যদিকে হাসান আলী ১৮ ও মেহেদি হাসান ১৫ রান করেন। এ ছাড়ার কুমিল্লার পক্ষে আর কেউ দুই অংক পেরতে পারেনি। ঢাকার পক্ষে মোসাদ্দেক হোসাইন, সাকিব আল হাসান দুটি করে এবং শহীদ আফ্রিদী তিনটি উইকেট দখল করেন।
এ বিভাগের অন্যান্য সংবাদ