বর্তমান সরকার একদলীয় শাসন কায়েম করতে বিরোধীদলের নেতাদের গুম করেছেন-রুহুল কবির রিজভী
মোঃ জাহিদ,কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামে বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন,বর্তমান সরকার একদলীয় শাসন কায়েম করতে কেউ যাতে বাধা হয়ে না দাড়ায় সেজন্য বিরোধীদলের নেতা ইলিয়াস আলী, চৌধুরী আলম, সালাউদ্দিন চৌধুরীর মতো জনপ্রতিনিধদের গুম করেছেন।
শনিবার (৯ডিসেম্বর) কুড়িগ্রাম প্রেস ক্লাবের সৈয়দ শামসুল হক মিলনায়তনে সংবাদ সম্মেলন করেছেন।
এরই প্রতিবাদে ১০ ডিসেম্বর জাতিসংঘ ঘোষিত মানবাধিকার দিবস উপলক্ষে ঢাকা, মহানগরসহ সারাদেশে প্রতিটি জেলায় প্রেসক্লাবের সামনে মানববন্ধন পালন করবে বিএনপি। রিজভী বলেন, দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের নামে মিথ্যা মামলা কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভুইয়া জুয়েলের নিঃশর্ত মুক্তি দাবি করেন।
এসময় উপস্থিত ছিলেন,জেলা বিএনপি’র সিনিয়র সহসভাপতি আবু বকর সিদ্দিক, সহ-সভাপতি মোস্তাফিজার রহমান,শফিকুল ইসলাম বেবু, যুগ্ম সম্পাদক সোহেল হোসনাইন কায়কোবাদ, জেলা যুবদল সভাপতি রায়হান কবির, জেলা ছাত্রদল সভাপতি আমিমুল ইসলাম ও সাধারণ সম্পাদক হাসান জোবায়ের হিমেল।

জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা
দালালদের নিয়ন্ত্রণে গাজীপুর মহানগর ভূমি অফিস, সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই
গাজীপুরে বিদেশী মদ সহ ২ জন গ্রেফতার
গাজীপুরে পুলিশের অভিযানে ফুটপাত দখলমুক্ত হলেও গ্রেফতার হয়নি চাঁদাবাজরা
বৈশ্বিক মান অনুযায়ী দেশের শ্রম আইন সংস্কারের নির্দেশ– প্রধান উপদেষ্টা
অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে বিদায় নেওয়ার আহ্বান – মাহমুদুর রহমান মান্না।
স্মৃতিতে গাজীপুর ৪ ডিসেম্বর ২০১৩
তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মোদি 