ঝিনাইদহে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে এ্যাডভোকেসি সভা
জাহিদুর রহমান তারিক,ঝিনাইদহঃ
৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারী পর্যন্ত পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে ঝিনাইদহে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে ঝিনাইদহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করে জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়।
জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক ডা: জাহিদ আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আছাদুজ্জামান। এসময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র আলহাজ সাইদুল করিম মিন্টু, শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা উসমান গনি, সদর হাসপাতালের গাইনী কনসালটেন্ট ডা: এমদাদুল হক, জেলা শিক্ষা অফিসার মোকছেদুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা নিলুফার রহমান, যুব-উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক সাইদুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন। বক্তারা পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে যার যার স্থান থেকে যথাযথ দ্বায়িত্ব পালনের আহ্বান জানান। অনুষ্ঠানে সাংবাদিক, সূধীজন, এনজিও কর্মীসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।

নিষিদ্ধ দলের কার্যক্রম চোখে পড়া জাতির জন্য ব্যর্থতা: সেতুমন্ত্রী
কেরানীগঞ্জে সাড়ে ৪ কোটি টাকার স্বর্ণের বারসহ তিন পাচারকারী আটক
গাজীপুরে নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের ৩৪জন নেতাকর্মী গ্রেফতার
এইচএসসি পরীক্ষা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে গাজীপুর জেলা প্রশাসকের প্রস্তুতিমূলক সভা
কালীগঞ্জে অবৈধ মাটি উত্তোলন, এক লাখ টাকা জরিমানা
ঢাকার সাভারে বজ্রপাতে শ্রমিকসহ তিনজনের মৃত্যু
গাজীপুরের মসজিদে দান করতে গিয়ে জাল টাকাসহ এক ব্যক্তি আটক
দেশের সার্বভৌমত্ব রক্ষায় সর্বোচ্চ ত্যাগের শপথ নিলেন ৬১ নবীন নৌ কর্মকর্তা 