News Bangla 24 BD | বিশ্ব ইজতেমার প্রস্তুতির কাজ প্রায় সম্পন্ন - News Bangla 24 BD
News Head
 ষড়যন্ত্রের বেড়াজাল বুনছে আওয়ামী লীগ : রিজভী নিষিদ্ধ দলের কার্যক্রম চোখে পড়া জাতির জন্য ব্যর্থতা: সেতুমন্ত্রী অবশেষে মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’কে নেওয়া হলো গবেষণা ইনস্টিটিউটে চীন থেকে ২৪টি অত্যাধুনিক যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ ঢাকায় নতুন সেবা চালু করেছে রাইড শেয়ারিং প্রতিষ্ঠান উবার সিলেট ছাড়লেন সারওয়ার আলম, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক পিংকি সাহা জর্ডানকে বিদায় করে টিকে রইল আলজেরিয়া, আর্জেন্টিনার গ্রুপে এখন কী সমীকরণ ঢাকা সিটির উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াত ধানমন্ডি-৩২ এ জামায়াতের ফ্যাসিবাদ বিরোধী বিক্ষোভ মিছিল কেরানীগঞ্জে সাড়ে ৪ কোটি টাকার স্বর্ণের বারসহ তিন পাচারকারী আটক

বিশ্ব ইজতেমার প্রস্তুতির কাজ প্রায় সম্পন্ন


টঙ্গী প্রতিনিধি : টঙ্গীর তুরাগ নদীর তীরে ২০১৮ সালের বিশ্ব ইজতেমার ৮০ ভাগ প্রস্তুতিমূলক কাজ প্রায় সম্পন্ন হয়েছে। প্রতিবছর বিশ্ব ইজতেমা ময়দানের প্রস্তুতির কাজ তাবলিগ জামায়াতে অংশ নেওয়া মুসল্লিরাসহ আশ পাশের লোকজন নিজেদের উদ্যোগে কাজ করে থাকেন। আগামী ১২ জানুয়ারি শুক্রবার থেকে শুরু হয়ে ১৪ জানুয়ারি আখেরী মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হবে বিশ্ব ইজতেমার প্রথম ধাপ। মাঝে ৪ দিন বিরতির পর ১৯ জানুয়ারি শুক্রবার থেকে শুরু হয়ে ২১ জানুয়ারি আখেরী মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হবে ২০১৮ সালের বিশ্ব ইজতেমার দ্বিতীয় ধাপ। বিশ্ব ইজতেমার মুরুব্বী ইঞ্জিনিয়ার গিয়াস উদ্দিন জানান, ইজতেমার ময়দানে তাবলিগ জামায়াতের মুসল্লিসহ দেশের বিভিন্ন স্থান থেকে লোকজন এসে প্রতিদিন পর্যায়ক্রমে প্রায় ৪/৫ হাজার লোক মিলে মিশে কাজ করছে। গত বছরের মতো এবারও ২০১৮ সালে দুই ধাপে শুরু হবে বিশ্ব ইজতেমা। ইজতেমায় দেশের ৩২টি জেলার মুসল্লিগণসহ বিদেশি কয়েক হাজার মুসল্লিরা অংশগ্রহন করবেন বলে আশা করা যাচ্ছে। তিনি আরো জানান, আগামী ১২ জানুয়ারির আগেই বিশ্ব ইজতেমার ময়দানের প্রস্তুতির কাজ সম্পূর্ণ হবে।ঢাকা, নড়াইল, মাদারীপুর, ভোলা, মাগুরা, পটুয়াখালী, ঝালকাঠি, পঞ্চগড়, ঝিনাইদহ, জামালপুর, ফরিদপুর, নেত্রকোনা, নরসিংদী, পিরোজপুর, কুমিল্লা, কুড়িগ্রাম, ফেনী, শেরপুর, নারায়ণগঞ্জ, নীলফামারী, সিরাজগঞ্জ, নাটোর, গাইবান্ধা, লক্ষীপুর, সিলেট, চট্টগ্রাম, ঠাকুরগাঁও, সুনামগঞ্জ, বগুড়া, খুলনা, চুয়াডাঙ্গা এবং রাজশাহীসহ ৩২ জেলার মুসল্লিরা ২০১৮ সালের বিশ্ব ইজতেমায় অংশগ্রহন করবেন বলে জানা গেছে। গাজীপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ জাহিদ আহসান রাসেল জানান, ২০১৮ সালের বিশ্ব ইজতেমাকে সফল করতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশেষ নির্দেশ দিয়েছেন। সেই আলোকে গাজীপুর জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, র‌্যাব, সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের দায়িত্ব পালন করবেন। স্বাস্থ্যবিভাগ, গাজীপুর সিটি কর্পোরেশন, ফায়ার সার্ভিস, বিআরটিসি, বিশেষ ট্রেন সার্ভিস মুসল্লীদের সার্বিক নিরাপত্তায় নিয়োজিত থাকবে। ইতিমধ্যে বিদেশী মুসল্লীদের থাকা খাওয়ার ব্যবস্থা এবং ইজতেমা মাঠের মুসল্লীদের ওযুখানা, গোসলখানা, বাথরুমসহ যাতায়াতের সুবিধার্থে ব্যাপক উন্নয়ন করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ