টঙ্গীতে বিশ্ব ইজতেমা ময়দান পরিদর্শন করেন জেলা পুলিশ সুপার হারুন অর রশীদ
টঙ্গী প্রতিনিধি : টঙ্গীর তুরাগ তীরে আসন্ন বিশ্ব ইজতেমার ময়দান প্রস্তুুতি চলছে। ইজতেমা ময়দান দ্রুত প্রস্তুুত করতে গাজীপুরসহ দেশের বিভিন্ন জেলা থেকে হাজার হাজার স্বেচ্ছাসেবী শুক্রবার সকাল থেকে ময়দান প্রস্তুতের কাজে অংশ নেন। কাজ শেষে সকলে জুম্মার নামাজ আদায় করেন। এ সময় ইজতেমার প্রস্তুতির পরিদর্শন শেষে জুম্মার নামাজে অংশ নেন গাজীপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ। আরও উপস্থিত ছিলেন, গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার রাসেল শেখ, গোলাম সবুর, সাখাওয়াত হোসেন, টঙ্গী মডেল থানার (ওসি) মোঃ ফিরোজ তালুকদার, ডিবি (ওসি) ডেরিক ষ্টিফেন কুইয়া, টঙ্গী (ওসি) তদন্ত মোঃ হাসানুজ্জামান প্রমুখ।
আগামী ১২ জানুয়ারি শুক্রবার থেকে শুরু হয়ে ১৪ জানুয়ারি আখেরী মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হবে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। ৪ দিন বিরতির পর ১৯ জানুয়ারি শুক্রবার থেকে শুরু হয়ে ২১ জানুয়ারি আখেরী মোনাজাতে রমধ্যে দিয়ে শেষ হবে এবছরের বিশ্ব ইজতেমার দুইপর্ব।

কেরানীগঞ্জে সাড়ে ৪ কোটি টাকার স্বর্ণের বারসহ তিন পাচারকারী আটক
গাজীপুরে নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের ৩৪জন নেতাকর্মী গ্রেফতার
এইচএসসি পরীক্ষা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে গাজীপুর জেলা প্রশাসকের প্রস্তুতিমূলক সভা
কালীগঞ্জে অবৈধ মাটি উত্তোলন, এক লাখ টাকা জরিমানা
ঢাকার সাভারে বজ্রপাতে শ্রমিকসহ তিনজনের মৃত্যু
গাজীপুরের মসজিদে দান করতে গিয়ে জাল টাকাসহ এক ব্যক্তি আটক
দেশের সার্বভৌমত্ব রক্ষায় সর্বোচ্চ ত্যাগের শপথ নিলেন ৬১ নবীন নৌ কর্মকর্তা
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাজীপুরে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের বিক্ষোভ মিছিল 