News Bangla 24 BD | প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় পাসের হার ৯৫.১৮
News Head
 বাড়লো ২ উপদেষ্টার দায়িত্ব, মন্ত্রণালয় কমলো ৮ প্রতিমন্ত্রীর,  জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা দালালদের নিয়ন্ত্রণে গাজীপুর মহানগর ভূমি অফিস, সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই গাজীপুরে বিদেশী মদ সহ ২ জন গ্রেফতার গাজীপুরে পুলিশের অভিযানে ফুটপাত দখলমুক্ত হলেও গ্রেফতার হয়নি চাঁদাবাজরা বৈশ্বিক মান অনুযায়ী দেশের শ্রম আইন সংস্কারের নির্দেশ– প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে বিদায় নেওয়ার আহ্বান – মাহমুদুর রহমান মান্না। স্মৃতিতে গাজীপুর ৪ ডিসেম্বর ২০১৩ তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মোদি পুলিশকে গুলি করে হত্যায় কনস্টেবল কাউসার ৭ দিনের রিমান্ডে

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় পাসের হার ৯৫.১৮


প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় এবার পাসের হার ৯৫ দশমিক ১৮ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছে ২ লাখ ৬২ হাজার ৬০৯ শিক্ষার্থী। ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষায় পাসের হার ৯২ দশমিক ৯৪ শতাংশ।
আজ শনিবার সকাল ১০টার দিকে গণভবনে প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষার ফলের অনুলিপি প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান।
জেএসসি-জেডিসি ও প্রাথমিক-ইবতেদায়ী পরীক্ষায় এবার মোট ৫৫ লাখ ৬৪ হাজার ৮৯৫ শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে জেএসসি ও জেডিসি পরীক্ষায় ২৪ লাখ ৬৮ হাজার ৮২০ জন এবং প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় ৩০ লাখ ৯৬ হাজার ৭৫ জন।
উল্লেখ্য, জেএসসি-জেডিসি পরীক্ষা গত ১ নভেম্বর থেকে ১৮ নভেম্বর অনুষ্ঠিত হয়। প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষা ১৯ নভেম্বর শুরু হয়ে শেষ হয় ২৬ নভেম্বর।
আজ শিক্ষামন্ত্রীর সংবাদ সম্মেলনের পর থেকে শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট, সংশ্লিষ্ট সকল পরীক্ষা কেন্দ্র/শিক্ষা প্রতিষ্ঠান (সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ই-মেইল/ওয়েব মেইল) এবং এসএমএসের মাধ্যমে একযোগে ফল প্রকাশ করা হবে। নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি পরীক্ষার্থীরা মোবাইল ফোনে এসএসএম, শিক্ষাবোর্ডগুলোর ওয়েবসাইট www.educationboardresults.gov.bd এবং সংশ্লিষ্ট বোর্ডের ওয়েবসাইটের মাধ্যমে ফল সংগ্রহ করতে পারবে। মোবাইল এসএমএসের মাধ্যমে জেএসসির ফল পেতে যে কোনো মোবাইলের মেসেজ অপশনে গিয়ে JSC লিখে স্পেস দিয়ে নিজ বোর্ডের নামের প্রথম ইংরেজি তিন অক্ষর, স্পেস দিয়ে রোল নম্বর, স্পেস দিয়ে পাসের বছর ২০১৭ লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।
এসএমএসের মাধ্যমে জেডিসির ফল পেতে JDC লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম ইংরেজি তিন অক্ষর (MAD), স্পেস দিয়ে রোল নম্বর, স্পেস দিয়ে পাসের বছর ২০১৭ লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।
যেভাবে পাওয়া যাবে প্রাথমিক-ইবতেদায়ী সমাপনীর ফল প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনীর ফল www.dpe.gov.bddpe.teletalk.com.bd ওয়েবসাইট থেকে এবং এসএমএসের মাধ্যমে সংগ্রহ করা যাবে। এসএমএসর মাধ্যমে প্রাথমিক সমাপনীর ফল পেতে যে কোনো মোবাইল থেকে DPE লিখে স্পেস দিয়ে শিক্ষার্থীর আইডি লিখে স্পেস দিয়ে ২০১৭ লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। ফিরতি ম্যাসেজে ফল জানানো হবে।
ইবতেদায়ীর ক্ষেত্রে মোবাইলের ম্যাসেজ অপশনে গিয়ে EBT লিখে স্পেস দিয়ে শিক্ষার্থীর আইডি লিখে স্পেস দিয়ে ২০১৭ লিখে ১৬২২২ নম্বরে পাঠালে ফল জানা যাবে।
এ বিভাগের অন্যান্য সংবাদ