News Bangla 24 BD | ঝিনাইদহ আঞ্চলিক ভাষা গ্রুপের অফিস উদ্বোধন - News Bangla 24 BD
News Head
 ষড়যন্ত্রের বেড়াজাল বুনছে আওয়ামী লীগ : রিজভী নিষিদ্ধ দলের কার্যক্রম চোখে পড়া জাতির জন্য ব্যর্থতা: সেতুমন্ত্রী অবশেষে মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’কে নেওয়া হলো গবেষণা ইনস্টিটিউটে চীন থেকে ২৪টি অত্যাধুনিক যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ ঢাকায় নতুন সেবা চালু করেছে রাইড শেয়ারিং প্রতিষ্ঠান উবার সিলেট ছাড়লেন সারওয়ার আলম, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক পিংকি সাহা জর্ডানকে বিদায় করে টিকে রইল আলজেরিয়া, আর্জেন্টিনার গ্রুপে এখন কী সমীকরণ ঢাকা সিটির উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াত ধানমন্ডি-৩২ এ জামায়াতের ফ্যাসিবাদ বিরোধী বিক্ষোভ মিছিল কেরানীগঞ্জে সাড়ে ৪ কোটি টাকার স্বর্ণের বারসহ তিন পাচারকারী আটক

ঝিনাইদহ আঞ্চলিক ভাষা গ্রুপের অফিস উদ্বোধন


জাহিদুর রহমান তারিক,ঝিনাইদহঃ
বনার্ঢ্য আয়োজনের মধ্য দিয়ে ঝিনাইদহ আঞ্চলিক ভাষা গ্রুপের অফিস উদ্বোধন করা হয়েছে।
সোমবার দুপুরে ঝিনাইদহের জেলা প্রশাসক মো: জাকির হোসেন শহরের পাগলাকানাই মোড়ের ব্যাতিক্রম ভবনে এই অফিস উদ্বোধন করেন।
জেলা প্রশাসক অফিস চত্বরে উপস্থিত হলে তাকে ফুল ও ক্রেষ্ট দিয়ে স্বাগত জানানো হয়। অফিস উদ্বোধন করে জেলা প্রশাসক মো: জাকির হোসেন বলেন মখের আঞ্চলিক ভাষা রক্ষার জন্য ফেসবুক ভিত্তিক এমন ব্যতিক্রম সংগঠন বিরল। তিনি গ্রুপের লক্ষ্য ও উদ্দেশ্য যাতে টিকে থাকে সেই প্রচেষ্টা চালানোর জন্য গ্রুপ সদস্যদের প্রতি আহবান জানান। তিনি আঞ্চলিক ভাষা গ্রুপের বিভিন্ন সামাজিক ও সেবা মুলক কাজের প্রশংসা করে জেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহায়তা করা হবে বলে জানান। আঞ্চলিক ভাষা গ্রুপের সভাপতি জেলার সিনিয়র সাংবাদিক আসিফ ইকবাল কাজলের সভাপতিত্বে অনুষ্ঠানে ঝিনাইদহ চেম্বারের সভাপতি ও গ্রুপের উপদেষ্টা মীর নাসির উদ্দীন, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হান ও প্রেসক্লাবের সাবেক সভাপতি ও কালেরকন্ঠের প্রতিনিধি এম সাইফুল মাবুদ বক্তব্য রাখেন। এ সময় উদ্বোধনী অনুষ্ঠানে মানবজমিনের জেলা প্রতিনিধি আমিনুল ইসলাম লিটন, গ্রুপের সহ-সভাপতি ও এসএ টিভির সাংবাদিক ফয়সাল আহমেদ, গ্রুপের উপদেষ্টা ওয়াহিদুজ্জামান ু, কলেজ শিক্ষক ও গ্রুপের উপদেষ্টা সাইফুল ইসলাম, গ্রুপের গোলাম সারোয়ার, সাইফুল ইসলাম লিকু, মহিলা সম্পাদিকা খায়রুন্নাহার ঝর্ণা, সহ-সম্পাদিকা শামিমা আক্তার, সহ-সাংগঠনিক সম্পাদক উম্মে মাহমুদা আনোয়ার তরু, অর্থ সম্পাদক শারমিন আক্তার, অফিস সম্পাদক জাম্মিম হোসেন সবুজ, সহ-অফিস সম্পাদক সোহাগ স্বপ্ন, শিক্ষা সম্পাদক নাসির উদ্দীন, সাংস্কৃতিক সম্পাদক শহিদুল ইসলাম, দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক এফ জে ওয়াহেদ, সহ- পরিকল্পনা ও যোগাযোগ সম্পাদক জে হক বাবু ও সাব্বির হোসেন জুয়েলসহ ঝিনেদার আঞ্চলিক ভাষা গ্রুপের শতাধীক সদস্য উপস্থিত ছিলেন। উদ্বোধর শেষে দেশি তৈরী বিভিন্ন ধরণের পিঠা দিয়ে অতিথিদের আপ্যায়ন করা হয়। সন্ধ্যায় ঝিনাইদহ পৌরসভার মেয়র সাইদুল করিম মিন্টু ঝিনেদার আঞ্চলিক ভাষা গ্রুপের অফিস পরিদর্শন করেন। এ সময় তাকে সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে তাকে ঝিনেদার আঞ্চলিক ভাষা গ্রুপের ক্রেষ্ট দিয়ে সম্মানিত করা হয়। এ সময় পাগলাকানাই এলাকার দোকান মালিক ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ