News Bangla 24 BD | ঝিনাইদহের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বই উৎসব - News Bangla 24 BD
News Head
 ষড়যন্ত্রের বেড়াজাল বুনছে আওয়ামী লীগ : রিজভী নিষিদ্ধ দলের কার্যক্রম চোখে পড়া জাতির জন্য ব্যর্থতা: সেতুমন্ত্রী অবশেষে মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’কে নেওয়া হলো গবেষণা ইনস্টিটিউটে চীন থেকে ২৪টি অত্যাধুনিক যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ ঢাকায় নতুন সেবা চালু করেছে রাইড শেয়ারিং প্রতিষ্ঠান উবার সিলেট ছাড়লেন সারওয়ার আলম, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক পিংকি সাহা জর্ডানকে বিদায় করে টিকে রইল আলজেরিয়া, আর্জেন্টিনার গ্রুপে এখন কী সমীকরণ ঢাকা সিটির উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াত ধানমন্ডি-৩২ এ জামায়াতের ফ্যাসিবাদ বিরোধী বিক্ষোভ মিছিল কেরানীগঞ্জে সাড়ে ৪ কোটি টাকার স্বর্ণের বারসহ তিন পাচারকারী আটক

ঝিনাইদহের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বই উৎসব


ঝিনাইদহ প্রতিনিধিঃ
বই উৎসবের মধ্যে দিয়ে ঝিনাইদহের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উদযাপিত হল নতুন বছরের প্রথম দিনটি। সরকারি বালক বিদ্যালয়, বালিকা বিদ্যালয়, পুলিশ লাইনস মডেল স্কুলসহ প্রতিটি প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়।
সোমবার সকালে ঝিনাইদহ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন জেলা প্রশাসক জাকির হোসেন।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আছাদুজ্জামান, জেলা শিক্ষা অফিসার মোকছেদুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলাম, প্রাথমিক শিক্ষা অফিসার আতাউর রহমান, সরকারি বালক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজগর আলীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। অপরদিকে একই সময় শহরের কাঞ্চননগর মডেল স্কুল এন্ড কলেজ, ফজর আলী গার্লস স্কুল এন্ড কলেজে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এম এ আরিফ সরকার, কাঞ্চননগর মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ প্রদীপ কুমার বিশ্বাস, ফজর আলী গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জয়া রানী চন্দ, ঝিনাইদহ প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদসহ অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও ঝিনাইদহ কালেক্টরেট স্কুল এন্ড কলেজ, উজির আলী স্কুলসহ জেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে বই উৎসব অনুষ্ঠিত হয়েছে। এ বছর জেলার ৬ উপজেলায় ৩০ লাখ ৪২ হাজার ৪’শ ৫৫ টি বই বিতরণ করা হবে জেলা শিক্ষা অফিস সুত্রে জানা গেছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ