News Bangla 24 BD | গাজীপুরে গোডাউনে অগ্নিকান্ড - News Bangla 24 BD
News Head
 ষড়যন্ত্রের বেড়াজাল বুনছে আওয়ামী লীগ : রিজভী নিষিদ্ধ দলের কার্যক্রম চোখে পড়া জাতির জন্য ব্যর্থতা: সেতুমন্ত্রী অবশেষে মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’কে নেওয়া হলো গবেষণা ইনস্টিটিউটে চীন থেকে ২৪টি অত্যাধুনিক যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ ঢাকায় নতুন সেবা চালু করেছে রাইড শেয়ারিং প্রতিষ্ঠান উবার সিলেট ছাড়লেন সারওয়ার আলম, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক পিংকি সাহা জর্ডানকে বিদায় করে টিকে রইল আলজেরিয়া, আর্জেন্টিনার গ্রুপে এখন কী সমীকরণ ঢাকা সিটির উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াত ধানমন্ডি-৩২ এ জামায়াতের ফ্যাসিবাদ বিরোধী বিক্ষোভ মিছিল কেরানীগঞ্জে সাড়ে ৪ কোটি টাকার স্বর্ণের বারসহ তিন পাচারকারী আটক

সগাজীপুরে ওয়েষ্টেজ র‌্যাপিং পেপারের (পলিথিন জাতীয়) একটি গোডাউনে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।

ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের কর্মীরা প্রায় সাড়ে তিনঘন্টা চেষ্টার পর আগুন নেভায়।

গাজীপুর ফায়ার সার্ভিসের সিনিয়র ষ্টেশন অফিসার জাকির হোসেন জানান, গাজীপুর সিটি কর্পোরেশনের হারিকেন ফ্যাক্টরি রোডে নতুন বাজার দৌলতপুর এলাকায় ওয়েষ্টেজ র‌্যাপিং পেপারের (পলিথিন জাতীয়) একটি গোডাউনে মঙ্গলবার বেলা সোয়া একটার দিকে হঠাৎ আগুন ধরে যায়। আগুন মুহুর্তেই পুরো গোডাউনে ছড়িয়ে পড়ে। গোডাউনে ওয়েষ্টেজ র‌্যাপিং পেপার (পলিথিন জাতীয়) রাখা ছিল। অগ্নিকান্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের জয়দেবপুর ও টঙ্গী স্টেশনের চারটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌছে বিকেল পৌনে ৫টা পর্যন্ত প্রায় সাড়ে তিনঘন্টা চেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হয়। আগুনে গোডাউনে থাকা ওয়েষ্টেজ র‌্যাপিং পেপারসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে ও ক্ষয়ক্ষতি হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিড়ি সিগারেটের আগুন থেকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। তবে তদন্তের পর অগ্নিকান্ডের সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমান জানা যাবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ