News Bangla 24 BD | গাজীপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত - News Bangla 24 BD
News Head
 ষড়যন্ত্রের বেড়াজাল বুনছে আওয়ামী লীগ : রিজভী নিষিদ্ধ দলের কার্যক্রম চোখে পড়া জাতির জন্য ব্যর্থতা: সেতুমন্ত্রী অবশেষে মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’কে নেওয়া হলো গবেষণা ইনস্টিটিউটে চীন থেকে ২৪টি অত্যাধুনিক যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ ঢাকায় নতুন সেবা চালু করেছে রাইড শেয়ারিং প্রতিষ্ঠান উবার সিলেট ছাড়লেন সারওয়ার আলম, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক পিংকি সাহা জর্ডানকে বিদায় করে টিকে রইল আলজেরিয়া, আর্জেন্টিনার গ্রুপে এখন কী সমীকরণ ঢাকা সিটির উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াত ধানমন্ডি-৩২ এ জামায়াতের ফ্যাসিবাদ বিরোধী বিক্ষোভ মিছিল কেরানীগঞ্জে সাড়ে ৪ কোটি টাকার স্বর্ণের বারসহ তিন পাচারকারী আটক

গাজীপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত


স্টাফ রিপোর্টার : মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের ২৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে  গাজীপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে সভা অনুষ্ঠিত হয়েছে।

মাদকের ভয়াবহতা নিয়ে বিশদভাবে আলোচনা করেন অনুষ্ঠানের সভাপতি ও গাজীপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আজিজুল হক, পরির্দশক আবু রেজা মাহমুদ, উপ- পরিদর্শক মোঃ সাইফুল ইসলাম,গাজীপুর জেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি রোমান শাহ্ আলম, সাধারন সম্পাদক এম এ ফরিদ,ভাওয়াল মাদক নিরাময় কেন্দ্রের পরিচালক ফিরোজা নাজনীন বাধন,গ্রীন নিরাময় কেন্দ্রের পরিচালক ইকতেখার আহমেদ শিশির প্রমুখ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা রিপোর্টার্স ক্লাবের সহ-সভাপতি বায়োজিত হোসেন,সাংগঠনিক সম্পাদক কাজী মকবুল হোসেন, ও বিভিন্ন মাদক নিরাময় কেন্দ্রের পরিচালকবৃন্দ। ওই সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণের সহকারী পরিচালক আজিজুল বলেন মাদক সমাজের জন্য একটি ভয়াবহ ব্যাধি। যা তরুন সমাজকে বিপদগামী করে তুলছে। এই তরুন সমাজকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে হবে । তাই তরুণ সমাজকে রক্ষা করার জন্য আপনাদের সকলের সহযোগিতা প্রয়োজন। তিনি গাজীপুরের সকল মাদক নিরাময় কেন্দ্রগুলি সুন্দর ও সঠিকভাবে পরিচালনা করার জন্য মাদক নিরাময় কর্মকর্তাদের নির্দেশ দেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ