News Bangla 24 BD | কালিয়াকৈরে ব্লেসিং নিটওয়্যার কারখানা উদ্বোধন - News Bangla 24 BD
News Head
 ষড়যন্ত্রের বেড়াজাল বুনছে আওয়ামী লীগ : রিজভী নিষিদ্ধ দলের কার্যক্রম চোখে পড়া জাতির জন্য ব্যর্থতা: সেতুমন্ত্রী অবশেষে মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’কে নেওয়া হলো গবেষণা ইনস্টিটিউটে চীন থেকে ২৪টি অত্যাধুনিক যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ ঢাকায় নতুন সেবা চালু করেছে রাইড শেয়ারিং প্রতিষ্ঠান উবার সিলেট ছাড়লেন সারওয়ার আলম, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক পিংকি সাহা জর্ডানকে বিদায় করে টিকে রইল আলজেরিয়া, আর্জেন্টিনার গ্রুপে এখন কী সমীকরণ ঢাকা সিটির উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াত ধানমন্ডি-৩২ এ জামায়াতের ফ্যাসিবাদ বিরোধী বিক্ষোভ মিছিল কেরানীগঞ্জে সাড়ে ৪ কোটি টাকার স্বর্ণের বারসহ তিন পাচারকারী আটক

কালিয়াকৈরে ব্লেসিং নিটওয়্যার কারখানা উদ্বোধন


মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, আমাদের দেশে পোশাক শিল্পে আন্তর্জাতিক প্রতিযোগী রয়েছে, আন্তর্জাতিক ষড়যন্ত্র রয়েছে। কিছু শ্রমিক আছে যাদের আপনারা চেনেন না, তারা শ্রমিক প্রতিনিধি হিসেবে ঘনঘন বিদেশ যায় এবং তারা বিমানের বিজনেস ক্লাসে ভ্রমন করেন। তারা বিশ্বে বিভিন্ন দেশে কনফারেন্সে যায়। এগুলো নিসন্দেহে রহস্যজনক। তথাকথিত শ্রমিক নেতাদের ব্যাপারে সরকারের নজরদারি রয়েছে। দেশে নাশকতারোধেও সরকারের নজরদারি আছে। তবে এ ব্যাপারে আরো নিবিড়ভাবে নজরদারী থাকা প্রয়োজন।

মঙ্গলবার দুপুরে মন্ত্রী গাজীপুরের কালিয়াকৈর উপজেলার আমদাইর এলাকায় ব্লেসিং নিটওয়্যার লিমিটেড নামের কারখানার উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে ওইসব কথা বলেন।

এর আগে মন্ত্রী ফিতা কেটে ওই কারখানাটি উদ্বোধন করেন। কারখানার ব্যবস্থাপনা পরিচালক এসএম ফারুকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে কালিয়াকৈর উপজেলা চেয়ারম্যান মো. রেজাউল করিম রাসেল, মধ্যপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নাসিমুল কবির বক্তব্য রাখেন। অনুষ্ঠানে কালিয়াকৈর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. কামাল উদ্দিন সিকদার, যুবলীগ নেতা সেলিম আজাদ, কালিয়াকৈর থানার ওসি মোঃ রফিকুল ইসলামসহ উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ