News Bangla 24 BD | গাজীপুরে জয়দেবপুর পিটিআইয়ে ডিপিএড প্রোগ্রাম এবং সিইনএড কোর্সের উদ্বোধন - News Bangla 24 BD
News Head
 ষড়যন্ত্রের বেড়াজাল বুনছে আওয়ামী লীগ : রিজভী নিষিদ্ধ দলের কার্যক্রম চোখে পড়া জাতির জন্য ব্যর্থতা: সেতুমন্ত্রী অবশেষে মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’কে নেওয়া হলো গবেষণা ইনস্টিটিউটে চীন থেকে ২৪টি অত্যাধুনিক যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ ঢাকায় নতুন সেবা চালু করেছে রাইড শেয়ারিং প্রতিষ্ঠান উবার সিলেট ছাড়লেন সারওয়ার আলম, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক পিংকি সাহা জর্ডানকে বিদায় করে টিকে রইল আলজেরিয়া, আর্জেন্টিনার গ্রুপে এখন কী সমীকরণ ঢাকা সিটির উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াত ধানমন্ডি-৩২ এ জামায়াতের ফ্যাসিবাদ বিরোধী বিক্ষোভ মিছিল কেরানীগঞ্জে সাড়ে ৪ কোটি টাকার স্বর্ণের বারসহ তিন পাচারকারী আটক

গাজীপুরে জয়দেবপুর পিটিআইয়ে ডিপিএড প্রোগ্রাম এবং সিইনএড কোর্সের উদ্বোধন


SAMSUNG CAMERA PICTURES
SAMSUNG CAMERA PICTURES

মুহাম্মদ আতিকুর রহমান (আতিক), গাজীপুর জেলা প্রতিনিধি ঃ
গাজীপুরে জয়দেবপুর প্রাইমারী টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট (পিটিআই)-এ ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের ডিপ্লোমা ইন প্রাইমারী এডুকেশন (ডিপিএড) প্রোগ্রাম এবং ২০১৮ শিক্ষাবর্ষের সার্টিফিকেট ইন এডুকেশন (সিইনএড) কোর্সের উদ্বোধন করা হয়েছে।

৩ জানুয়ারি বুধবার সকালে পিটিআই ক্যাম্পাসে শহীদ আহসান উল্লাহ মাস্টার অডিটোরিয়ামে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমী (নেপ)-এর মহাপরিচালক মোঃ শাহ্ আলম প্রধান অতিথি হিসেবে ওই কোর্সের উদ্বোধন করেন।

জয়দেবপুর পিটিআইয়ের সুপারিনটেনডেন্ট (অতিরিক্ত দায়িত্ব) মোঃ হাসানারুল ফেরদৌসের সভাপতিত্বে ও ইন্সট্রাক্টর ফারহানা আজাদের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান অতিথি নেপ-এর মহাপরিচালক মোঃ শাহ্ আলম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নেপ-এর উব্ধর্তন বিশেষজ্ঞ রঙ্গলাল রায়। স্বাগত বক্তব্য রাখেন পিটিআইয়ের সিনিয়র ইন্সট্রাক্টর নাজমুন নাহার।

এ সময অন্যানের মধ্যে বক্তব্য রাখেন পিটিআইয়ের ইন্সট্রাক্টর মোঃ সুলতান উদ্দিন মোকামী, ডিপিএড শিক্ষার্থী মোহম্মদ শফিকুল ইসলাম, ডিপিএড শিক্ষার্থী শারমিন আক্তার, সিইনএড শিক্ষার্থী রতœা আকতার প্রমুখ। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ডিপিএড শিক্ষার্থী আজহারুল ইসলাম ও গীতা পাঠ করেন তোরা সাহা। অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুল দিয়ে শুভেচ্ছা জ্ঞাপন ও ক্রেস্ট প্রদান করা হয়। ওই কোর্সে ২২০জন ডিপিএড ও সিইনএড শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ