News Bangla 24 BD | কোটচাঁপুরে পিতার উপর অভিমানে ট্রেনের সামনে ঝাপ দিয়ে পা হারালো স্কুল ছাত্রী - News Bangla 24 BD
News Head
 ষড়যন্ত্রের বেড়াজাল বুনছে আওয়ামী লীগ : রিজভী নিষিদ্ধ দলের কার্যক্রম চোখে পড়া জাতির জন্য ব্যর্থতা: সেতুমন্ত্রী অবশেষে মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’কে নেওয়া হলো গবেষণা ইনস্টিটিউটে চীন থেকে ২৪টি অত্যাধুনিক যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ ঢাকায় নতুন সেবা চালু করেছে রাইড শেয়ারিং প্রতিষ্ঠান উবার সিলেট ছাড়লেন সারওয়ার আলম, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক পিংকি সাহা জর্ডানকে বিদায় করে টিকে রইল আলজেরিয়া, আর্জেন্টিনার গ্রুপে এখন কী সমীকরণ ঢাকা সিটির উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াত ধানমন্ডি-৩২ এ জামায়াতের ফ্যাসিবাদ বিরোধী বিক্ষোভ মিছিল কেরানীগঞ্জে সাড়ে ৪ কোটি টাকার স্বর্ণের বারসহ তিন পাচারকারী আটক

কোটচাঁপুরে পিতার উপর অভিমানে ট্রেনের সামনে ঝাপ দিয়ে পা হারালো স্কুল ছাত্রী


ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের কোটচাঁদপুরের পিতার উপর অভিমানে করে পিয়ালী নামে এক স্কুল ছাত্রী আত্মহত্যার উদ্যেশ্যে ট্রেনের সামনে লাফিয়ে পড়ে মারাত্মক আহত হয়েছে। এ ঘটনায় ওই ছাত্রী তার একটি পা হারিয়েছে। আহত পিয়ালী কোটচাঁদপুর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্রী। প্রত্যাক্ষদর্শি ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, কোটচাঁদপুর উপজেলার কাগমারী গ্রামের কেশব হালদারের কন্যা পিয়ালী হালদার (১৫) বুধবার সকাল সাড়ে ১০টার দিকে খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী চিত্রা এক্সপ্রেস ট্রেন কোটচাঁদপুর ষ্টেশনে ঢোকার আগে পিয়ালী হালদার স্কুলের ড্রেসপরা অবস্থায় ট্রেনের সামনে ঝাপিয়ে পড়ে। এ সময় পিয়ালী’র বাম পায়ের পাতা বিচ্ছিন্ন হয়ে যায়, সেই সাথে পাশে ছিটকিয়ে পড়ে মুখে ক্ষত সৃষ্টি হয়ে মারাত্মক আহত হয়। সাথে সাথে ঘটনাস্থলের লোকজন তাকে কোটচাঁদপুর উপজেলা হাসপাতালের জরুরী বিভাগে আনেন। এখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে যশোহর মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে। এব্যাপারে ডিউটিরত ডাঃ ফারাহানা শারমিন বলেন, মেয়েটির পা কাটা ছাড়াও মুখে ও মাথায় আঘাত লেগেছে। যে কারণে দ্রুত তাকে উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করা হয়েছে। জানা গেছে, প্রবাসী পিতা কেশব হালদার গত ১ মাস আগে দেশে আসেন। কিন্তু পিতা বিদেশ থেকে দীর্ঘ দিন পর এলেও পরিবারের কারোর জন্য কিছু না এনে খালী হাতে ফেরেন। এনিয়ে পরিবারের মধ্যে অশান্তি বিরাজ করছিলো। বুধবার সকালে একই বিষয় নিয়ে পিতা মাতার ঝগড়া বাঁধে এক পর্যয়ে পিয়ালী স্কুলের যাওয়ার নাম করে নিজের বাইসাইকেল যোগে ট্রেন ষ্টেশনে এসে ট্রেনের সামনে ঝাপিয়ে পড়ে।

এ বিভাগের অন্যান্য সংবাদ