ঝিনাইদহে মায়ের কোল থেকে মেয়েকে ছিনিয়ে নিয়ে আছঁড়ে হত্যা করল পিতা
ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের হরিণাকুন্ডুতে স্ত্রীর সাথে পারিবারিক কলহের জের ধরে মায়ের কোল থেকে আড়াই বছর বয়সী কন্যা শিশুকে ছিনিয়ে নিয়ে আছড়ে হত্যা করেছে পাষন্ড পিতা। বুধবার সকালে উপজেলার তাহেরহুদা ইউনিয়নের শ্রীপুর গ্রামে এ ঘটনা ঘটে। হরিণাকুন্ডু থানার পরিদর্শক (তদন্ত) আসাদুজ্জামান জানান, শ্রীপুর গ্রামের লিটন মন্ডলের সাথে স্ত্রী সাদিয়া বেগমের সাথে দাম্পত্য কলহ লেগেই থাকত। মঙ্গলবার রাতে সাদিয়া বেগম স্বামী লিটনের পকেট থেকে ৫০ টাকা নেয়। এ নিয়ে বুধবার স্বামী স্ত্রীর মধ্যে বাক-বিতন্ডা শুর হয়। একপর্যায়ে লিটন তার স্ত্রীকে মারতে থাকে। স্ত্রী প্রতিবাদ করলে তার কোলে থাকা আড়াই বছরের কণ্যা লিথিকে ছিনিয়ে নিয়ে পাকা ঘরের মেঝেতে আছড়ে হত্যা করে। এরপর ঘাতক পিতা লিটন পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শিশু লিথির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

চীন থেকে ২৪টি অত্যাধুনিক যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ
সিলেট ছাড়লেন সারওয়ার আলম, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক পিংকি সাহা
কেরানীগঞ্জে সাড়ে ৪ কোটি টাকার স্বর্ণের বারসহ তিন পাচারকারী আটক
গাজীপুরে নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের ৩৪জন নেতাকর্মী গ্রেফতার
এইচএসসি পরীক্ষা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে গাজীপুর জেলা প্রশাসকের প্রস্তুতিমূলক সভা
জুলাই আন্দোলনে ৬ জনকে হত্যা: ইনুর মামলার রায় ৩০ জুন
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ঢাকার নিরাপত্তায় ১৮ হাজার পুলিশ মোতায়েন
৬ রাতে কর্ণফুলী টানেলে যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে 