গাজীপুরে ট্রেনের ধাক্কায় ট্রাকের দুই যাত্রী নিহত, আহত 3
গাজীপুর মহানগরের সালনার মোল্লাপাড়া রেলক্রসিংয়ে মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে ট্রেনের ধাক্কায় ট্রাকের দুই যাত্রী নিহত এবং এ ঘটনায় আরো
অন্তত তিনজন আহত হয়েছেন এবং দুর্ঘটনায় ট্রেনের ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে ট্রেনটি সেখানে আটকে যায়। এতে ঢাকার সঙ্গে খুলনা ও রাজশাহী
অঞ্চলের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়। হতাহতদের পরিচয় এখনো জানা যায়নি। জয়দেবপুর রেলওয়ে জংশনের মাস্টার মনির হোসেন গণমাধ্যমকে জানান,
মঙ্গলবার রাতে খুলনাগামী চিত্রা এক্সপ্রেস ট্রেনটি ঢাকা থেকে খুলনার দিকে যাচ্ছিল। রাত সাড়ে ৯টার দিকে সেটি জয়দেবপুর রেল জংশন অতিক্রম করে।
পথে সালনা এলাকায় স্থানীয় টিএম ফ্যাশন নামে একটি পোশাক কারখানার সামনে রেলক্রসিংয়ে দাঁড়ানো একটি ট্রাককে ধাক্কা দেয় ট্রেনটি। এতে ট্রেনের
ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হয় এবং ট্রাকটি দুমড়েমুচড়ে যায়। ফলে ঘটনাস্থলেই একজন নিহত ও অপর চারজন আহত হন। স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে গাজীপুর
শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আরেকজনকে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর হওয়ায়
তাঁদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। অন্যজনকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে
ভর্তি করা হয় বলে জানান রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক রকিবুল হক।

কেরানীগঞ্জে সাড়ে ৪ কোটি টাকার স্বর্ণের বারসহ তিন পাচারকারী আটক
গাজীপুরে নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের ৩৪জন নেতাকর্মী গ্রেফতার
এইচএসসি পরীক্ষা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে গাজীপুর জেলা প্রশাসকের প্রস্তুতিমূলক সভা
কালীগঞ্জে অবৈধ মাটি উত্তোলন, এক লাখ টাকা জরিমানা
ঢাকার সাভারে বজ্রপাতে শ্রমিকসহ তিনজনের মৃত্যু
গাজীপুরের মসজিদে দান করতে গিয়ে জাল টাকাসহ এক ব্যক্তি আটক
দেশের সার্বভৌমত্ব রক্ষায় সর্বোচ্চ ত্যাগের শপথ নিলেন ৬১ নবীন নৌ কর্মকর্তা
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাজীপুরে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের বিক্ষোভ মিছিল 