কায়রোয় বোমা হামলায় ৬ পুলিশসহ নিহত ৯
কায়রোর গিজা শহরতলীর একটি পিরামিডের কাছে সন্দেহভাজন জঙ্গি আস্তানায় তল্লাশির সময় বোমা হামলায় ছয় পুলিশ সদস্যসহ নয়জন নিহত হয়েছেন বলে একাধিক সংবাদ মাধ্যম জানিয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, বৃহস্পতিবার পুলিশ কায়রোর একটি শহরতলীতে জঙ্গিদের আস্তানায় অভিযান চালাতে যায়।
ভবনটিতে যাওয়ার পর তারা সেখানে বোমা পেতে রাখা আছে দেখতে পায়। পুলিশ সদস্যরা বোমাটি নিষ্ক্রিয় করতে গেলে সেটি বিস্ফোরিত হয়। এতে নয়জন নিহত হয়েছে। আহত হয়েছে ১০ জন।
২০১৩ সালে মুসলিম ব্রাদারহুড সমর্থিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে ক্ষমতাচ্যুত করে সেনাবাহিনী। এরপর থেকেই নিরাপত্তা বাহিনীর ওপর একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে জঙ্গিরা। এসব হামলায় বেসামরিক নাগরিক নিহতের ঘটনাও ঘটেছে।
এ বিভাগের অন্যান্য সংবাদ

টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার
স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী
সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল
আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত
সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ
বাণিজ্যিকভাবে ব্রেইন চিপ ডিভাইসের অনুমোদন দিয়েছে চীন
পপ তারকা টেইলর সুইফটই বিশ্বের সবচেয়ে ধনী গায়িকা
পবিত্র ঈদুল ফিতর শেষে ফিরতি যাত্রার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু 