‘মার্চে ছাত্রলীগের কেন্দ্রীয় সম্মেলন হোক’
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘মার্চ মাসেই ছাত্রলীগের কেন্দ্রীয় সম্মেলন করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন।’
আজ শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার সামনে ছাত্রলীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রার উদ্বোধনকালে এ কথা বলেন তিনি।
সেতুমন্ত্রী বলেন, নেত্রীর সঙ্গে কথা বলেছি। তিনি বলেছেন ছাত্রলীগকে সম্মেলনের প্রস্তুতি নিতে। নেত্রীর ইচ্ছা আগামী মার্চে স্বাধীনতার মাসে ছাত্রলীগের কেন্দ্রীয় সম্মেলনটি যেন হয়।
ওবায়দুল কাদের বলেন, ছাত্রলীগের এ কমিটির আমলে কিছু নেগেটিভ বিষয় থাকলেও অর্জন ছিল সবচেয়ে বেশি। তাদের আমলে সংগঠন বিশাল রূপ নিয়েছে। এটা তাদের অর্জন। আমি ছাত্রলীগকে বলব, অনতিবিলম্বে নির্বাহী কমিটির সভা ডেকে জাতীয় সম্মেলনের প্রস্তুতি নিন। নেত্রীর ইচ্ছা, আগামী মার্চ মাসে সম্মেলন হোক। এ সময় তিনি ছাত্রলীগকে সম্মেলনের তারিখ ঠিক করতে বলেন।
এ বিভাগের অন্যান্য সংবাদ

দালালদের নিয়ন্ত্রণে গাজীপুর মহানগর ভূমি অফিস, সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই
বৈশ্বিক মান অনুযায়ী দেশের শ্রম আইন সংস্কারের নির্দেশ– প্রধান উপদেষ্টা
অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে বিদায় নেওয়ার আহ্বান – মাহমুদুর রহমান মান্না।
তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মোদি
পুলিশকে গুলি করে হত্যায় কনস্টেবল কাউসার ৭ দিনের রিমান্ডে
বেনজীর সাহেব আর কিছুদিন সময় পেলে গোপালগঞ্জ কিনে নিতেন: ব্যারিস্টার সুমন
আসন্ন উপজেলা নির্বাচন বর্জনের সিদ্ধান্ত বিএনপির
চাইলেন ৬০ লাখ বন্দীর তালিকা,কাদেরের চ্যালেঞ্জ 