শীতে কাঁপছে কুড়িগ্রাম ছিন্নমূল মানুষগুলোর দুর্ভোগের শেষ নেই
মোঃ জাহিদ,কুড়িগ্রাম প্রতিনিধিঃ
শীতে কাঁপছে কুড়িগ্রাম ছিন্নমূল মানুষগুলোর দুর্ভোগের শেষ নেই।টানা তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে উত্তরের শহর কুড়িগ্রামের ওপর দিয়ে। দিনভর হিমেল হাওয়ার সঙ্গে কুয়াশার মিশেলে হাড় কাঁপানো শীত পড়ছে। ফলে বিপর্যস্ত হয়ে পড়েছে সাধারণ মানুষ। নাকাল হয়ে পড়েছে জীবনযাত্রা। বিশেষ করে ছিন্নমূল মানুষগুলো যারপরনাই দুর্ভোগ পোহাচ্ছে। পথের ধারে খড়কুটো জ্বালিয়ে তারা শীতের কামড় থেকে রেহাই পাওয়ার চেষ্টা করছে।চরম বিপাকে পড়েছে দিনমজুর ও চরাঞ্চলের মানুষগুলো।
তীব্র শীতে কুড়িগ্রাম জেলার বিভিন্ন উপজেলা সাস্থ্য কমপ্লেক্সে প্রায় শতাধিক শিশু ভর্তি রয়েছেন। শীত জনিত বিভিন্ন রোগে জেলার ১২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
বুধবার (১০ জানুয়ারি) সকাল ১১টা পর্যন্ত সূর্যের দেখা মেলেনি। আজকে কুড়িগ্রামের সর্বনিম্ন তাপমাত্রা ৫ ডিগ্রি সেলসিয়াস।
এর আগে বৃহস্পতিবার (৪ জানুয়ারি) থেকে কুড়িগ্রামে মৃদু শৈত্যপ্রবাহ শুরু হয়। ওইদিন কুড়িগ্রামে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১০ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অফিসের তথ্য মতে,আরও দুইদিন এই অবস্থা থাকতে পারে।

গাজীপুরে নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের ৩৪জন নেতাকর্মী গ্রেফতার
এইচএসসি পরীক্ষা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে গাজীপুর জেলা প্রশাসকের প্রস্তুতিমূলক সভা
কালীগঞ্জে অবৈধ মাটি উত্তোলন, এক লাখ টাকা জরিমানা
ঢাকার সাভারে বজ্রপাতে শ্রমিকসহ তিনজনের মৃত্যু
গাজীপুরের মসজিদে দান করতে গিয়ে জাল টাকাসহ এক ব্যক্তি আটক
দেশের সার্বভৌমত্ব রক্ষায় সর্বোচ্চ ত্যাগের শপথ নিলেন ৬১ নবীন নৌ কর্মকর্তা
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাজীপুরে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের বিক্ষোভ মিছিল
গাজীপুরে ৩১৭ কোটি টাকার ফ্লাইওভার নির্মাণের ঘোষণা 