গাজীপুরে অটোচালক হত্যার দায়ে যুবকের যাবজ্জীবন কারাদন্ড
গাজীপুরে অটোরিকশা চালক সার ইসলাম (২৪) হত্যার ঘটনায় এক যুবককে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত।
সোমবার সকালে গাজীপুর দায়রা জজ আদালতের বিচারক একেএম এনামুল হক ওই রায় দেন।
রায়ে যাবজ্জীবন কারাদন্ড ছাড়াও তাকে ১০হাজার টাকা জরিমানা, অনাদায়ে তিন মাসের সশ্রম কারাদন্ড দেয়া হয়েছে। দন্ডপ্রাপ্ত আলম (২০) ময়মনসিংহের হালুয়াঘাট থানার সাহাপাড়া এলাকার বাবর আলীর ছেলে। গাজীপুরের পিপি হারিছ উদ্দিন আহম্মদ জানান, সার ইসলাম গাজীপুরের জয়দেবপুর থানাধীন লোহাকৈর এলাকায় তার খালু মো. আন্নিছ মিয়ার বাড়িতে ভাড়ায় থেকে রিকশা চলাতেন। ২০১৪ সনের ১২ জানুয়ারী সকাল ৯টার দিকে সে তার অটোরিকশা নিয়ে বের হয়। ওইদিন রাত ৯টা পর্যন্ত বাড়ি না ফেরায় আন্নিছ মিয়া তাকে খুঁজতে বের হন। খোজাখুঁজির এক পর্যায়ে রাত সাড়ে ১১টার দিকে জয়দেবপুর চৌরাস্তা এলাকার মদিনা রিকশা গ্যারেজের সামনে গিয়ে চুরি যাওয়া রিকশাসহ আলমকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে ঘটনার উক্ত দিবাগত রাত ১০টার দিকে আলম যাত্রী সেজে অটোরিকশাসহ সার ইসলামকে স্থানীয় বড়চালা এলাকায় সরকারি বনের ভেতর নিয়ে যায় এবং সেখানে ছুরি দিয়ে তাকে খুন করার পর রিকশাটি চুরি করে নিয়ে যয়। ঘটনাটি পুলিশে খবর দিলে সার ইসলামের লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। এব্যাপারে ১৩জানুয়ারি আন্নিছ মিয়া বাদি হয়ে মো. আলমকে আসামি করে জয়দেবপুর থানায় মামলা দায়ের করেন। পরে জয়দেবপুর থানার এসআই মো. ফজলুল হক ২০১৫সালের ১ অক্টোবর অভিযোগ গঠণ পূর্বক আদালতে জমা দেন। আদালত ১৩জন স্বাক্ষীর স্বাক্ষ্যশেষে সোমবার ওই রায় দেন। এসময় আসামি মো. আলম আদালতে উপস্থিত ছিলেন। বাদী পক্ষে মামলা পরিচালনা করেন সরকারী পিপি এডভোকেট হারিছ উদ্দিন আহমদ ও আসামীপক্ষে মামলা পরিচালনা করেন মো. মাতাহার হোসেন সবুজ।

জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা
দালালদের নিয়ন্ত্রণে গাজীপুর মহানগর ভূমি অফিস, সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই
গাজীপুরে বিদেশী মদ সহ ২ জন গ্রেফতার
গাজীপুরে পুলিশের অভিযানে ফুটপাত দখলমুক্ত হলেও গ্রেফতার হয়নি চাঁদাবাজরা
বৈশ্বিক মান অনুযায়ী দেশের শ্রম আইন সংস্কারের নির্দেশ– প্রধান উপদেষ্টা
অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে বিদায় নেওয়ার আহ্বান – মাহমুদুর রহমান মান্না।
স্মৃতিতে গাজীপুর ৪ ডিসেম্বর ২০১৩
তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মোদি 