News Bangla 24 BD | জাবিতে ছিনতাইয়ের শিকার প্রথম বর্ষের দুই শিক্ষার্থী
News Head
 বাড়লো ২ উপদেষ্টার দায়িত্ব, মন্ত্রণালয় কমলো ৮ প্রতিমন্ত্রীর,  জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা দালালদের নিয়ন্ত্রণে গাজীপুর মহানগর ভূমি অফিস, সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই গাজীপুরে বিদেশী মদ সহ ২ জন গ্রেফতার গাজীপুরে পুলিশের অভিযানে ফুটপাত দখলমুক্ত হলেও গ্রেফতার হয়নি চাঁদাবাজরা বৈশ্বিক মান অনুযায়ী দেশের শ্রম আইন সংস্কারের নির্দেশ– প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে বিদায় নেওয়ার আহ্বান – মাহমুদুর রহমান মান্না। স্মৃতিতে গাজীপুর ৪ ডিসেম্বর ২০১৩ তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মোদি পুলিশকে গুলি করে হত্যায় কনস্টেবল কাউসার ৭ দিনের রিমান্ডে

জাবিতে ছিনতাইয়ের শিকার প্রথম বর্ষের দুই শিক্ষার্থী


জাবি প্রতিনিধি:সাগর কর্মকার
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রথম বর্ষের (২০১৭-১৮ শিক্ষাবর্ষের) দুই শিক্ষার্থী ছিনতাইয়ের শিকার হয়েছে। রোববার রাত পৌনে নয়টায় বিশ্ববিদ্যালয়  সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে ছিনতাইয়ের এ ঘটনা ঘটে। ছিনতাইয়ের শিকার দুই শিক্ষার্থ হলেন-শাফিন (প্রাণিবিদ্যা, ৪৭ ব্যাচ) ও জাহিদ (ফার্মেসী, ৪৭ ব্যাচ)। শাফিন জানায়, আমরা হল থেকে বের হয়ে ডেইরি গেটে (বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে) যাচ্ছিলাম। এমন সময় দুই জন ছিনতাইকারি পেছন থেকে দৌড়ে এসে আমাদের ধরে। তাৎক্ষনি চাপাতির মুখে সবকিছু দিয়ে দিতে বলে। মোবাইল-মানিব্যাগ দিতে অসম্মতি জানালে মারধরের হুমকী দেয়। পরে জোরপূর্বক দুইজনের দুইটি মোবাইল ও টাকাপয়সা নিয়ে যায়। এমন ঘটনায় ক্যাম্পাসে আতঁঙ্ক ছড়িয়ে পরেছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক তপন কুমার সাহা  বলেন, ‘ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। এ বিষয়ে আমি হাইওয়ে পুলিশের সাথে কথা বলব।’
প্রসঙ্গত, গতবছরও বিশ্ববিদ্যলয়ের প্রথম বর্ষের ক্লাস শুরুর কয়েকদিনের মধ্যে প্রথমবর্ষের শিক্ষার্থীরা একাধিবার ছিনতাইয়ের শিকার হয়েছে।
এ বিভাগের অন্যান্য সংবাদ