খালেদার সাজা দুর্নীতিবাজ রাজনীতিকদের জন্য সতর্কবার্তা: ওবায়দুল কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দুর্নীতির বিরুদ্ধে আদালত যে রায় দিয়েছেন, তা দেশের দুর্নীতিবাজ রাজনীতিকদের জন্য সতর্ক বার্তা।
আজ শনিবার সকালে জেলার সোনারগাঁয়ের মেঘনাঘাট এলাকায় কাঁচপুর, মেঘনা ও গোমতী ২য় সেতুর নির্মাণ প্রকল্পের সুপার কনস্ট্রাকশন কাজের উদ্বোধনকালে এ কথা বলেন তিনি।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মন্তব্যের জবাবে সেতুমন্ত্রী বলেন, রায়ের আগে রাতের আঁধারে বিএনপি তাদের গঠনতন্ত্র থেকে ৭ ধারা তুলে দিয়ে প্রমাণ করেছে তারা আত্মস্বীকৃত দুর্নীতিবাজ দল।
তিনি বলেন, রাজনীতি করলে জেল জুলুম মেনে নিতেই হবে। জেল হচ্ছে রাজনীতিবিদদের অনুসঙ্গ। আমরাও জেল জুলুম খেটে এখানে এসেছি। আমি নিজেও ৪ বছর জেল খেটেছি।
২০১৯ সালের জুন মাসে এই তিনটি সেতু নির্মাণ প্রকল্পের সময়সীমা বেঁধে দেয়া হলেও চলতি বছরের নভেম্বর মাসের মধ্যে নির্মাণাধীন এই তিনটি সেতুর কাজ শেষ হবে বলে তিনি আশাপ্রকাশ করে বলেন, প্রধানমন্ত্রী এই তিনটি সেতু উদ্বোধন করবেন। তিনি বলেন, প্রায় ১২ হাজার কোটি টাকার এই প্রকল্পের বাজেটের চেয়ে ৭০০ কোটি টাকা সাশ্রয় হবে। এই সেতু নির্মাণে জাইকা বিশ্বের সবচেয়ে আধুনিক প্রযুক্তি ব্যবহার করেছে এবং এর মেয়াদকাল ১০০ বছরের নিশ্চয়তা দিয়েছে। বাসস।
এ বিভাগের অন্যান্য সংবাদ

জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা
দালালদের নিয়ন্ত্রণে গাজীপুর মহানগর ভূমি অফিস, সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই
গাজীপুরে বিদেশী মদ সহ ২ জন গ্রেফতার
গাজীপুরে পুলিশের অভিযানে ফুটপাত দখলমুক্ত হলেও গ্রেফতার হয়নি চাঁদাবাজরা
বৈশ্বিক মান অনুযায়ী দেশের শ্রম আইন সংস্কারের নির্দেশ– প্রধান উপদেষ্টা
অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে বিদায় নেওয়ার আহ্বান – মাহমুদুর রহমান মান্না।
স্মৃতিতে গাজীপুর ৪ ডিসেম্বর ২০১৩
তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মোদি 