জাহাঙ্গীরনগর থিয়েটারে (অডিটোরিয়াম) নতুন কমিটি
জাবি প্রতিনিধি, সাগর কর্মকার:
দিপংকর চক্রবর্তী দীপকে সাধারণ সম্পাদক ও প্রীথুলা প্রসুন পূজাকে সাংগঠনিক সম্পাদক করে ২০১৮ সালের জন্য জাহাঙ্গীরনগর থিয়েটারে (অডিটোরিয়াম) ১৯ সদস্য বিশিষ্ট নতুন কার্যকরী কমিটি আগামী এক বছরের জন্য গঠন করা হয়েছে। কমিটিতে সভাপতি হয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক সৈয়দ কামরুল আহছান টিটু। কমিটির প্রধান উপদেষ্টা হিসেবে থাকছেন ড. কামরুজ্জামান মনির। এছাড়া উপদেষ্টা হিসেবে থাকছেন বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক আনিছা
পারভীন জলি। সোমবার (১২ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
কমিটিতে অন্যরা হলেন- প্রযোজনা সম্পাদক সুলতানা রাজিয়া শান্তা,
প্রকাশনা সম্পাদক ফাহমিদা খানম অদিতি, প্রচার সম্পাদক রায়হান
আহমেদ, পাঠাগার সম্পাদক আসমা আক্তার, অর্থ সম্পাদক শৌমিক
বাগ্চী, দপ্তর সম্পাদক তাসনিয়া তাহসিন আরশি, সহ-দপ্তর সম্পাদক আনান আফসান আজাদ।
এছাড়া কমিটিতে কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন- মোহছিনা
রহমান, শামিম আহমেদ, সোলায়মান হুসাইন জুনায়েদ, শায়লা শম্পা,
ঐশিক সামি আহমেদ, মানিকুজ্জামান খান মানিক, কামরুজ্জামান তালুকদার শাকিল।
অন্যদিকে সাধারণ সদস্য হিসেবে থাকছে- সাব্বির আহমেদ, শাকিব
আহমেদ শাওন, কামরুল হাসান বাপ্পি, সায়মন, হুমায়ুন আহমেদ, সবুজ
সরকার, সৈয়দ শাহ রুবাইয়াৎ ইয়াছরিব (মুগ্ধ)।
এ বিভাগের অন্যান্য সংবাদ

ববিতে আসন বেড়েছে ৫০টি, থাকছে না জিপিএ নম্বর
সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা শিথিল
আগামী ৬ নভেম্বর এইচএসসি পরীক্ষা
স্কুল ও কলেজের সাপ্তাহিক ছুটি দুই দিন
আবদুল গাফফার চৌধুরী আমাদের অনুপ্রেরণা হয়ে বেঁচে রইবেন: উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান
সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সময় নির্ধারণ
রোজায় সব স্কুল-কলেজ খোলা থাকছে ২৬ এপ্রিল পর্যন্ত
আগামী ২০ মার্চ থেকে প্রাক-প্রাথমিকের শিক্ষার্থীদের ক্লাস শুরু 