News Bangla 24 BD | সমাবর্তন উৎসবে মেতেছে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়
News Head
 বাড়লো ২ উপদেষ্টার দায়িত্ব, মন্ত্রণালয় কমলো ৮ প্রতিমন্ত্রীর,  জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা দালালদের নিয়ন্ত্রণে গাজীপুর মহানগর ভূমি অফিস, সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই গাজীপুরে বিদেশী মদ সহ ২ জন গ্রেফতার গাজীপুরে পুলিশের অভিযানে ফুটপাত দখলমুক্ত হলেও গ্রেফতার হয়নি চাঁদাবাজরা বৈশ্বিক মান অনুযায়ী দেশের শ্রম আইন সংস্কারের নির্দেশ– প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে বিদায় নেওয়ার আহ্বান – মাহমুদুর রহমান মান্না। স্মৃতিতে গাজীপুর ৪ ডিসেম্বর ২০১৩ তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মোদি পুলিশকে গুলি করে হত্যায় কনস্টেবল কাউসার ৭ দিনের রিমান্ডে

সমাবর্তন উৎসবে মেতেছে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়


ক্যাম্পাসের ইতিহাসে এতো প্রাণের উচ্ছ¡াস আর কখনো দেখেনি কেউ। পাঁচ ছয় বছর পর বন্ধুদের দেখে একজন আরেকজনকে জড়িয়ে ধরছে, আবেগে কেউ কেঁদে ফেলছে। শিক্ষকদের পায়ে ধরে কোন কোন শিক্ষার্থী সালাম করছে, শিক্ষকরাও প্রাক্তন ছাত্রদের বুকে টেনে নিচ্ছেন। কত বছরের জমানো স্মৃতিগুলো যেন নতুন করে প্রাণ পেলো।
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন বৃহস্পতিবার। প্রাণের এই উৎসবে আসছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতি এবং সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মোঃ আবদুল হামিদ। জনসংযোগ ও প্রকাশনা দপ্তর জানায় সমাবর্তন অনুষ্ঠানে আরো বক্তব্য রাখবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, বাংলাদেশ মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান। সিকৃবির প্রথম সমাবর্তনের সমাবর্তন বক্তা হিসেবে কথা বলবেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজ ও চেয়ারপার্সন ড. মোহাম্মদ ফরাস উদ্দিন।
খোঁজ নিয়ে জানা যায় সিকৃবির প্রথম সমাবর্তনে ভেটেরিনারি, এনিম্যাল ও বায়েমেডিক্যাল সায়েন্স অনুষদ, কৃষি অনুষদ, মাৎস্যবিজ্ঞান অনুষদ, কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদ এবং কৃষি প্রকৌশল ও কারিগরি অনুষদে ৯৬৯ জন অনার্স ডিগ্রিপ্রাপ্ত হচ্ছে, ৩৯৫ জন মাস্টার্স ডিগ্রিপ্রাপÍ হচ্ছে এবং ১ জন পিএইচডি ডিগ্রি অর্জন করবে। এর মধ্যে সেরা ফলাফলের জন্য অনার্সে রাষ্ট্রপতি স্বর্ণপদক পাচ্ছে ৬ জন এবং মাস্টার্সে রাষ্ট্রপতি স্বর্ণপদক পাচ্ছে ৪১ জন। ইতোমধ্যে সমার্তনে অংশ নিতে সারা বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা ক্যাম্পাসে জড়ো হয়েছে। গত সোমবার থেকে চলছে সমাবর্তন শোভাযাত্রার মহড়া। শহিদমিনার থেকে সমাবর্তন মাঠ পর্যন্ত গাউন ও সমাবর্তন টুপি পড়ে উৎসবে মেতেছে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
সিকৃবির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ গোলাম শাহি আলম জানালেন, সার্বিক আয়োজন মোটামুটি সম্পন্ন হয়েছে। মহামান্য রাষ্ট্রপতির অপেক্ষায় পুরো ক্যাম্পাস।

এ বিভাগের অন্যান্য সংবাদ