বড়পুকুরিয়া কয়লাখনি–সংক্রান্ত দুর্নীতি মামলায় কারাগার থেকে রোববার বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে আদালতে হাজির করা হচ্ছে না বলে জানিয়েছেন তার আইনজীবী অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া। তিনি শনিবার মানবকণ্ঠকে বলেন, ডিসি প্রসেকিউশনের সঙ্গে আমার কথা হয়েছে। তিনি জানিয়েছেন, একই দিন বিডিআর বিদ্রোহের মামলা থাকায় ম্যাডাম (খালেদা জিয়া) আইনজীবীর মাধ্যমে হাজিরা দিলেই চলবে। সানাউল্লাহ জানান, তিনি এ মামলায় জামিনে রয়েছেন।
এ মামলায় পুরনো ঢাকার আলীয় মাদরাসা মাঠে স্থাপিত ঢাকার বিশেষ জজ আদালত-২ এ রোববার শুনানির কথা রয়েছে। মামলাটি অভিযোগ গঠনের শুনানির পর্যায়ে আছে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে গত ১২ ফেব্রুয়ারি বেগম খালেদা জিয়াকে হাজির করার নির্দেশ দিয়েছিলেন ওই আদালত।
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ৮ ফেব্রুয়ারি ঢাকার বিশেষ জজ আদালত-৫ খালেদা জিয়ার পাঁচ বছর এবং তার বড় ছেলে তারেক রহমানসহ পাঁচজনের দশ বছর কারাদণ্ড দেন। এরপর থেকে তাকে পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডের কারাগারে রাখা হয়।
উল্লেখ্য, বড়পুকুরিয়া কয়লাখনিতে উৎপাদন, ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণের জন্য ঠিকাদার নিয়োগে দুর্নীতির অভিযোগে ২০০৮ সালের ২৬ ফেব্রুয়ারি খালেদা জিয়াসহ ১৬ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় দুদক এ মামলাটি করে। অভিযোগপত্র দেয়া হয় ২০০৮ সালের ৫ অক্টোবর।

জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা
দালালদের নিয়ন্ত্রণে গাজীপুর মহানগর ভূমি অফিস, সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই
বৈশ্বিক মান অনুযায়ী দেশের শ্রম আইন সংস্কারের নির্দেশ– প্রধান উপদেষ্টা
অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে বিদায় নেওয়ার আহ্বান – মাহমুদুর রহমান মান্না।
তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মোদি
পুলিশকে গুলি করে হত্যায় কনস্টেবল কাউসার ৭ দিনের রিমান্ডে
বেনজীর সাহেব আর কিছুদিন সময় পেলে গোপালগঞ্জ কিনে নিতেন: ব্যারিস্টার সুমন
আবগারি মামলায় গ্রেপ্তারি বেআইনি, কোর্টে মামলা দিল্লির মুখ্যমন্ত্রী 