সাগর কর্মকার জাবি প্রতিনিধি,
ঢাকাস্থ ভারতীয় হাই কমিশন এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের উদ্যোগে যৌথভাবে আর্ট ক্যাম্প শেষ হয়েছে। বাংলাদেশের ১১টি বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের মোট ৫০ জন চিত্রশিল্পী অংশগ্রহন করে এই আর্ট ক্যাম্পে।আর্ট ক্যাম্পটিতে শিল্পকর্মের বিষয় হিসেবে নির্ধারিত হয়েছে- ১। ৭০ বছরে ভারতের অগ্রযাত্রা ও উন্নতি। ২। মুক্তিযুদ্ধে বন্ধুত্বের জয়। ৩। ধর্ম যার যার, উৎসব সবার। ৪। মৈত্রী ২দিনব্যাপী আর্ট ক্যাম্পের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় পুরস্কার জিতেছেন ১০ তরুণ। প্রতিযোগিতায় প্রথম পুরস্কার জিতেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের দিদারুদ হুসাইন লিমন, দ্বিতীয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রাফাত আহমেদ বাঁধন ও তৃতীয় পুরস্কার পান ঢাকা বিশ্ববিদ্যালয়ের তামান্না আকতার।চিত্রাঙ্কনে অন্যান্য দক্ষতার জন্য ঢাবির তারিকুল ইসলাম, খুবির জয় কুমার ভৌমিক, জাবির সুবির মণ্ডল, শান্তা-মরিয়াম বিশ্ববিদ্যালয়ের জলি মনিরা, ইউডার শাজাল সূত্রধর, নারায়ণগঞ্জ আর্ট ইনস্টিটিউটের মারুফ আহমদ এবং ঢাবির পুর্ণী মিত্রিকা পুরস্কার লাভ করেন। প্রতিযোগিতায় বিচারক হিসেবে ছিলেন দেশের প্রখ্যাত চিত্রশিল্পী রফিকুন নবী, অধ্যাপক আব্দুল মান্নান এবং নাজিয়া আন্দলিব প্রিমা। সোমবার সন্ধ্যায় ঢাকার ভারতের হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা ও জাবি ভিসি অধ্যাপক ফারজানা ইসলাম বিজয়ীদের মধ্যে পুরস্কর তুলে দেন।এম এয়েজউদ্দীনের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা বলেন, ভারত ও বাংলাদেশের জনসংখ্যার বিশাল অংশ তরুণ। তাই ভারত সরকার এ দুদেশের তরুণদের মধ্যে মৈত্রী ও পারস্পরিক বন্ধনকে এগিয়ে নিতে আগ্রহী। এছাড়া শিল্পকলায় নৈপুণ্য অর্জনের ক্ষেত্র অনুসন্ধানে বাংলাদেশের শিক্ষার্থীদের ভারত সফরের আমন্ত্রণ জানান তিনি।
বিশেষ অতিথির বক্তব্যে জাবি ভিসি অধ্যাপক ফারজানা ইসলাম ভারত ও বাংলাদেশের সুদীর্ঘকালের সম্পর্কের নানাদিক তুলে ধরেন। উপাচার্য বলেন, ১৯৭১-এ বাংলাদেশ অনেক ভীতিকর পরিস্থিতি মোকাবেলা করলেও সুন্দর আগামীর স্বপ্নও দেখেছে। ভারত এই সুন্দর স্বপ্ন দেখতে সাহায্য করেছে বলেও তিনি উল্লেখ করেন।সকল শিল্পীর চিত্রকর্মগুলো নিয়ে চারুকলা বিভাগের জয়নুল ড্রইং স্টুডিওতে সমাপনী প্রদর্শনীর আয়োজন করা হয়
এ বিভাগের অন্যান্য সংবাদ

ববিতে আসন বেড়েছে ৫০টি, থাকছে না জিপিএ নম্বর
সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা শিথিল
আগামী ৬ নভেম্বর এইচএসসি পরীক্ষা
স্কুল ও কলেজের সাপ্তাহিক ছুটি দুই দিন
আবদুল গাফফার চৌধুরী আমাদের অনুপ্রেরণা হয়ে বেঁচে রইবেন: উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান
সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সময় নির্ধারণ
রোজায় সব স্কুল-কলেজ খোলা থাকছে ২৬ এপ্রিল পর্যন্ত
আগামী ২০ মার্চ থেকে প্রাক-প্রাথমিকের শিক্ষার্থীদের ক্লাস শুরু 