News Bangla 24 BD | গাজীপুরে নিউজ বাংলা ২৪ বিডি ডটকম এর তৃতীয় বর্ষে পদার্পণ উপলক্ষে আলোচনা গুনীজন সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
News Head
 বাড়লো ২ উপদেষ্টার দায়িত্ব, মন্ত্রণালয় কমলো ৮ প্রতিমন্ত্রীর,  জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা দালালদের নিয়ন্ত্রণে গাজীপুর মহানগর ভূমি অফিস, সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই গাজীপুরে বিদেশী মদ সহ ২ জন গ্রেফতার গাজীপুরে পুলিশের অভিযানে ফুটপাত দখলমুক্ত হলেও গ্রেফতার হয়নি চাঁদাবাজরা বৈশ্বিক মান অনুযায়ী দেশের শ্রম আইন সংস্কারের নির্দেশ– প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে বিদায় নেওয়ার আহ্বান – মাহমুদুর রহমান মান্না। স্মৃতিতে গাজীপুর ৪ ডিসেম্বর ২০১৩ তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মোদি পুলিশকে গুলি করে হত্যায় কনস্টেবল কাউসার ৭ দিনের রিমান্ডে

গাজীপুরে নিউজ বাংলা ২৪ বিডি ডটকম এর তৃতীয় বর্ষে পদার্পণ উপলক্ষে আলোচনা গুনীজন সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান


স্টাফ রিপোর্টার :  অন লাাইন মিডিয়া নিউজ বাংলা ২৪ বিডি ডট কম এর তৃতীয় বর্ষে পদার্পণ উপলক্ষে আলোচনা, গুনীজন সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে । এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুরের জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর।

রোববার বিকেলে গাজীপুর শহরের রাজবাড়ি মাঠে অনুষ্ঠিত হয়েছে ।

গাজীপুর মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এবং জাহাঙ্গীর আলম শিক্ষা ফাউন্ডেশনের চেয়ারম্যান এড. মোঃ জাহাঙ্গীর আলম অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন।

ওই অন লাইন মিডিয়ার প্রকাশক অ্যাডভোকেট মোঃ জিয়ারত হোসেনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ আলোচকের বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ ভাষা শহীদ কলেজের অধ্যক্ষ অধ্যাপক মুকুল কুমার মল্লিক। আলোচক হিসেবে বক্তব্য রাখেন দৈনিক মুক্তবলাকা’র সম্পাদক মোঃ আলমগীর হোসেন, গাজীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও ইত্তেফাক প্রতিনিধি মোঃ মুজিবুর রহমান, গাজীপুর জেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক এমএ ফরিদ, অন লাইন মিডিয়ার সম্পাদক রওশন আরা নূপুর প্রমুখ। এ সময় মঞ্চে গাজীপুর মহানগর আওয়ামলীগের সভানেত্রী সেলিনা ইউনুস, সাধারণ সম্পাদক ফাহিমা আক্তার হোসনা, আওয়ামীলীগ নেতা আফসার উদ্দিন, -িবশিষ্ট সমাজ সেবক ও সমাজ সেবক আব্দুল্লাহ আল মামুন সরকার, এড. হাসান রাজীব ভূঁইয়া,মোঃ আব্দুল জলিল চৌধুরী,মোসাঃ মোসলেমা বেগম,মোঃ করিম সরকার, গাজীপুর মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ সায়মন সরকার, বিশিষ্ট সমাজ সেবক ও ব্যবসায়ী মোঃ কামাল হোসেন, বিশিষ্ট সমাজ সেবক মোঃ নেসার আহম্মেদ খসরু, সমাজ সেবক ও শিক্ষক মোসাঃ মোসলেমা বেগম, মুক্তবলাকার চীফ রিপোর্টার মোঃ কামাল হোসেন বাবুল, কবি আবু নাসির খান তপন, সাপ্তাহিক ভাওয়ালের প্রকাশক মোঃ মনিরুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ