News Bangla 24 BD | জাবি চারুকলা বিভাগ ৬ষ্ঠ বর্ষে পদার্পন
News Head
 বাড়লো ২ উপদেষ্টার দায়িত্ব, মন্ত্রণালয় কমলো ৮ প্রতিমন্ত্রীর,  জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা দালালদের নিয়ন্ত্রণে গাজীপুর মহানগর ভূমি অফিস, সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই গাজীপুরে বিদেশী মদ সহ ২ জন গ্রেফতার গাজীপুরে পুলিশের অভিযানে ফুটপাত দখলমুক্ত হলেও গ্রেফতার হয়নি চাঁদাবাজরা বৈশ্বিক মান অনুযায়ী দেশের শ্রম আইন সংস্কারের নির্দেশ– প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে বিদায় নেওয়ার আহ্বান – মাহমুদুর রহমান মান্না। স্মৃতিতে গাজীপুর ৪ ডিসেম্বর ২০১৩ তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মোদি পুলিশকে গুলি করে হত্যায় কনস্টেবল কাউসার ৭ দিনের রিমান্ডে

জাবি চারুকলা বিভাগ ৬ষ্ঠ বর্ষে পদার্পন


জাবি প্রতিনিধি, সাগর কর্মকার
আজ সোমবার ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী  পালন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলা পরিবার।
দেখতে দেখতে ৫ বছর পেরিয়ে ৬বছরে পদার্পণ করছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগ। ২০১২ সালের এই দিনে ২০১২-১৩ শিক্ষা বর্ষের ৪২ তম আবর্তনের ছাত্র ছাত্রীদের নিয়ে আনুষ্ঠানিক ভাবে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের অধ্যাপক আফসার আহমদ এর হাত ধরে যাত্রা শুরু করে এই শিশু বিভাগটি।
শুরুতে বিভাগটির সভাপতির কক্ষ আর  অফিস রুম ছাড়া কিছুই ছিলনা।নতুন বিভাগ হিসেবে চারুকলা বিভাগটির নিজ বিভাগীয় সভাপতি এম এম ময়েজউদ্দিন এর দায়িত্ব গ্রহণের আগে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের অধ্যাপক যথাক্রমে আমিনুল ইসলাম ও লুৎফর রহমান সভাপতি হিসেবে সফল ভাবে দায়িত্ব পালন করেন ।বর্তমানে বিভাগটি একটি স্বয়ংসম্পূর্ণ বিভাগ হিসেবে রূপ লাভ করেছে যেখানে ৪২ থেকে ৪৭ পর্যন্ত মোট ৬ টি ব্যাচের শিক্ষার্থীরা অধ্যয়ন করছে।জয়নুল গ্যালারী সহ মোট ৮ টি শ্রেণী কক্ষে ক্লাসের কার্যক্রম চলে। চারুকলায় বর্তমানে চিত্রকলা ও কারুকলা দুটি ডিসিপ্লিনে শিক্ষা প্রদান করা হচ্ছে। এ বছর থেকেই গ্রাফিক ডিজাইন ডিসিপ্লিন চালু করা হচ্ছে এবং কারুকলাকে ফ্যাশন ডিজাইনের সাথে সংযুক্ত করে একে আরও আধুনিক শিল্প ও বাণিজ্য পরিসরের সাথে যুক্ত করা হচ্ছে। বর্তমানে মোট ৮ জন শিক্ষক কর্মরত আছেন বিভাগটিতে। সমন্বিত ভাবে প্রথম বর্ষে ড্রইং, বেসিক ডিজাইন, স্কেচ, অবয়ব অঙ্কন, পরিপ্রেক্ষিত ইত্যাদি পেন্সিল মাধ্যমে চর্চা করে থাকে শিক্ষার্থীরা। ২য় থেকে ৪র্থ বর্ষ পর্যন্ত চিত্রকলা ডিসিপ্লিনে অবয়ব অঙ্কন, নিসর্গ, জড়জীবন, নিরীক্ষা প্রভৃতি বিষয়ে ও শৈলীতে তেলরঙ, পেন্সিল, জলরং মাধ্যমে চিত্রকর্ম এবং কারুকলা ডিসিপ্লিনে সুচিশিল্প, বয়ন, মেটাল কারভিং, উড কারভিং প্রভৃতি পদ্ধতি-প্রকরণে বিষয়গত ভাবে দেশীয় লোককলা, ঐতিহ্যবাহী ধারা থেকে শুরু করে ডিজাইনের নানা আধুনিক ও ব্যবহারিক শিল্পকর্ম নির্মাণ করে থাকে শিক্ষার্থীরা।২০১২ সালে প্রতিষ্ঠিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগটির পাঠ্যক্রম মুলত পাশ্চাত্য একাডেমীক ধারায় তৈরি এবং শিল্পাচার্য জয়নুল আবেদিন ও তার সহযোগী শিল্পীবৃন্দের ঐকান্তিক শ্রম ও মেধায় চারুশিক্ষার যে বুনিয়াদ গড়ে উঠেছে দেশীয় পরিসরে তা এই বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের প্রেরণা। শিক্ষার্থীরা বিষয় হিসেবে প্রকৃতি ও মানুষের যে নিবিড় সাধনার ছাপ রেখেছে তাদের শিল্পকর্মে তা সেই প্রেরণারই প্রতিফলন। একই সাথে বৈশ্বিক প্রেক্ষাপটের সাথে সাযুজ্য রেখে ঐতিহ্যাশ্রয়ী শৈলীকে ছাড়িয়েও আন্তর্জাতিক ভাবনার প্রকাশ রয়েছে তাদের কাজে।
এ বিভাগের অন্যান্য সংবাদ