গণ বিশ্ববিদ্যালয়ের সেমিস্টার ফাইনাল পরীক্ষা ২৬ এপ্রিল
নাজনিন ইসলাম নিশাত, বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ
সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) অনার্সের ১৬ টি ও মাস্টার্সের ৬ টি বিভাগের সেমিস্টার ফাইনাল পরীক্ষা আগামী ২৬ এপ্রিল থেকে অনুষ্ঠিত হবে।
শিক্ষার্থীদের সুবিধার্থে সকাল ও দুপুর এ দুই শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া প্রবেশপত্র না থাকলে কোন শিক্ষার্থীকে পরীক্ষায় অংশগ্রহণ করতে দেয়া হবে না বলে পরীক্ষা নিয়ন্ত্রক মীর মূর্তজা আলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এখনও কিছু বিভাগে শেষ মুহূর্তের ক্লাস, মিড টার্ম পরীক্ষা চলছে। শিক্ষার্থীরা পরীক্ষার ফর্ম ফিলাপে ব্যস্ত। সব মিলিয়ে প্রচন্ড ব্যস্ত সময় পার করছে পরীক্ষা নিয়ন্ত্রক কার্যালয়।
পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে www.gonouniversity.edu.bd পাওয়া যাবে। গণ বিশ্ববিদ্যালয় বছরে দুবার
সেমিস্টার ফাইনাল পরীক্ষা নিয়ে থাকে।

জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা
দালালদের নিয়ন্ত্রণে গাজীপুর মহানগর ভূমি অফিস, সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই
গাজীপুরে বিদেশী মদ সহ ২ জন গ্রেফতার
গাজীপুরে পুলিশের অভিযানে ফুটপাত দখলমুক্ত হলেও গ্রেফতার হয়নি চাঁদাবাজরা
বৈশ্বিক মান অনুযায়ী দেশের শ্রম আইন সংস্কারের নির্দেশ– প্রধান উপদেষ্টা
অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে বিদায় নেওয়ার আহ্বান – মাহমুদুর রহমান মান্না।
স্মৃতিতে গাজীপুর ৪ ডিসেম্বর ২০১৩
তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মোদি 