News Bangla 24 BD | কুমিল্লার মামলায় খালেদার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
News Head
 বাড়লো ২ উপদেষ্টার দায়িত্ব, মন্ত্রণালয় কমলো ৮ প্রতিমন্ত্রীর,  জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা দালালদের নিয়ন্ত্রণে গাজীপুর মহানগর ভূমি অফিস, সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই গাজীপুরে বিদেশী মদ সহ ২ জন গ্রেফতার গাজীপুরে পুলিশের অভিযানে ফুটপাত দখলমুক্ত হলেও গ্রেফতার হয়নি চাঁদাবাজরা বৈশ্বিক মান অনুযায়ী দেশের শ্রম আইন সংস্কারের নির্দেশ– প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে বিদায় নেওয়ার আহ্বান – মাহমুদুর রহমান মান্না। স্মৃতিতে গাজীপুর ৪ ডিসেম্বর ২০১৩ তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মোদি পুলিশকে গুলি করে হত্যায় কনস্টেবল কাউসার ৭ দিনের রিমান্ডে

কুমিল্লার মামলায় খালেদার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা


কুমিল্লার চৌদ্দগ্রামে বাসে আগুন দিয়ে আটজনকে হত্যার ঘটনায় করা মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

আজ রোববার দুপুরে কুমিল্লার ৫নং আমলি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুস্তাইন বিল্লাহ এ আদেশ দেন।

উক্ত মামলাপ জামিন শুনানির আবেদনের প্রেক্ষিতে আদালত বেগম জিয়ার বিরুদ্ধে কাস্টডি ওয়ারেন্ট (আটকাবস্থায় গ্রেপ্তারি পরোয়ানা) ইস্যু করেন।

খালেদা জিয়াকে কেন হাজির করা হয়নি রাষ্ট্রপক্ষের আইনজীবীর কাছে এ বিষয়ে জানতে চান বিচারক। বেগম জিয়ার অসুস্থতার কারণে তাকে আদালতে হাজির করা সম্ভব হয়নি বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী।

খালেদা জিয়ার আইনজীবী কাইমুল হক রিংকু জানান, আগামী ১০ এপ্রিল মঙ্গলবার এই মামলার জামিন শুনানির জন্য দিন ধার্য করেছেন আদালত।

উল্লেখ্য, ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি ভোরে কুমিল্লার চৌদ্দগ্রামের মিয়ার বাজার এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ইউনিক পরিবহনের একটি যাত্রীবাহী বাসে পেট্রল বোমা হামলা চালায় দুর্বৃত্তরা। এতে অগ্নিদগ্ধ হয়ে আটজন মারা যান। আহত হন আরো অন্তত ২০ যাত্রী।

এ ঘটনায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ, যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, সালাউদ্দিন আহমেদ এবং মামলার প্রধান আসামি জামায়াতের প্রাক্তন সংসদ সদস্য ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহেরসহ ৭৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে পুলিশ।

এ বিভাগের অন্যান্য সংবাদ