পাবনা সদর উপজেলার পৌর এলাকায় শিবরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দেয়াল ধসে ৪ শিক্ষার্থী আহত হয়েছে। দেয়ালের পাশে নির্মাণ সামগ্রী স্তূপ করে রাখায় এ দুর্ঘটনা ঘটেছে।
শনিবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। আহত শিক্ষার্থীদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা হলো- আফরিন (১১), আফসানা (৭), ইসমাইল (৬) ও আমিন (৫)।
এদিকে দুর্ঘটনার খবর পেয়ে আহত শিক্ষার্থীদের দেখতে হাসপাতালে যান জেলা প্রশাসক জসিম উদ্দিন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুস সালাম।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুস সালাম জানান, শিক্ষার্থীদের আঘাত গুরুতর না। তারা এখন আশঙ্কামুক্ত।
এ বিভাগের অন্যান্য সংবাদ

জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা
দালালদের নিয়ন্ত্রণে গাজীপুর মহানগর ভূমি অফিস, সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই
গাজীপুরে বিদেশী মদ সহ ২ জন গ্রেফতার
গাজীপুরে পুলিশের অভিযানে ফুটপাত দখলমুক্ত হলেও গ্রেফতার হয়নি চাঁদাবাজরা
বৈশ্বিক মান অনুযায়ী দেশের শ্রম আইন সংস্কারের নির্দেশ– প্রধান উপদেষ্টা
অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে বিদায় নেওয়ার আহ্বান – মাহমুদুর রহমান মান্না।
স্মৃতিতে গাজীপুর ৪ ডিসেম্বর ২০১৩
তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মোদি 