News Bangla 24 BD | এইচএসসির স্থগিত হওয়া ভূগোল দ্বিতীয় পত্রের পরীক্ষা ১৪ মে
News Head
 বাড়লো ২ উপদেষ্টার দায়িত্ব, মন্ত্রণালয় কমলো ৮ প্রতিমন্ত্রীর,  জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা দালালদের নিয়ন্ত্রণে গাজীপুর মহানগর ভূমি অফিস, সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই গাজীপুরে বিদেশী মদ সহ ২ জন গ্রেফতার গাজীপুরে পুলিশের অভিযানে ফুটপাত দখলমুক্ত হলেও গ্রেফতার হয়নি চাঁদাবাজরা বৈশ্বিক মান অনুযায়ী দেশের শ্রম আইন সংস্কারের নির্দেশ– প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে বিদায় নেওয়ার আহ্বান – মাহমুদুর রহমান মান্না। স্মৃতিতে গাজীপুর ৪ ডিসেম্বর ২০১৩ তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মোদি পুলিশকে গুলি করে হত্যায় কনস্টেবল কাউসার ৭ দিনের রিমান্ডে

এইচএসসির স্থগিত হওয়া ভূগোল দ্বিতীয় পত্রের পরীক্ষা ১৪ মে


উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ভূগোল দ্বিতীয় পত্রের পরীক্ষা স্থগিত পরীক্ষা আগামী ১৪ মে অনুষ্ঠিত হবে। পরীক্ষা স্থগিতের পর ঢাকা বোর্ড পরীক্ষার নতুন এ তারিখ নির্ধারণ করে।
রবিবার নেত্রকোনার দুর্গাপুর মহিলা ডিগ্রি কলেজে ভূগোল প্রথম পত্রের প্রশ্নের পরিবর্তে স্থানীয় ট্রেজারি থেকে ভুলবশত দ্বিতীয় পত্রের প্রশ্ন বিতরণ করা হয়। স্থানীয় জেলা প্রশাসন বিষয়টি শিক্ষা মন্ত্রণালয়ে অবহিত করলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. সোহবার হোসাইন পরীক্ষা স্থগিত করেন।
অভিন্ন পদ্ধতিতে এ পরীক্ষা আয়োজিত হওয়ায় আগামীকাল সোমবারের ভূগোল দ্বিতীয় পত্র পরীক্ষা স্থগিত করা হয়েছে। তবে অন্যান্য পরীক্ষা স্বাভাবিকভাবে চলবে বলে তিনি জানান।
এদিকে, এ ঘটনায় দুইটি তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। একটি স্থানীয় জেলা প্রশাসক ও অন্যটি ঢাকা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রকের অধীনে হবে। এ কমিটি নেত্রকোনার দুর্গাপুর মহিলা কলেজ কেন্দ্রে ভূগোল প্রথম পত্রের প্রশ্নপত্রের পরিবর্তে কীভাবে দ্বিতীয় পত্রের প্রশ্নপত্র দেয়া হলো তা খতিয়ে দেখবে। তদন্ত কমিটিকে সাত দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষা শুরু হয়েছে ২ এপ্রিল শুরু হয়। চলবে ১৩ মে পর্যন্ত। লিখিত পরীক্ষা শেষ হবে ১৩ মে। ১৪ মে ব্যবহারিক পরীক্ষা শুরু হয়ে ২৩ মে শেষ হবে।
ইউবি
এ বিভাগের অন্যান্য সংবাদ