জাবিতে আওয়ামীপন্থী শিক্ষকদের দুটি গ্রুপের কমিটি
জাবি প্রতিনিধি, সাগর কর্মকার
আজ সকাল ১০টায় জাহাঙ্গীরনগর বিশ্বিবদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে শুভারম্ভ অনুষ্ঠানের আয়োজন করে ‘বঙ্গবন্ধু-আদর্শের শিক্ষক পরিষদ’। অন্যদিকে ‘বঙ্গন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ’ অনেক আগ থেকেই তাদের কার্যক্রম পরিচালনা করছে।
এর মাধ্যমেই স্পষ্টভাবে প্রকাশিত হলো আওয়ামীপন্থী শিক্ষকদের দুটি গ্রুপ। বঙ্গবন্ধু-আদর্শের শিক্ষক পরিষদের প্রধান উপদেষ্টা হিসেবে আছেন বর্তমান উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম। বঙ্গন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজের প্রধান উপদেষ্টা হিসেবে আছেন প্রাক্তন উপাচার্য অধ্যাপক ড. শরীফ এনামুল কবির। দুটি গ্রুপই তাদের নতুন কমিটি দিয়েছে। বঙ্গবন্ধু-আদর্শের শিক্ষক পরিষদের আহ্বায়ক কমিটির সদস্যরা হলেন-আহ্বায়ক অধ্যাপক ড. মো. নূরুল আলম, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. মো. ফরহাদ হোসেন, অধ্যাপক ড. মো. আবদুল মান্নান চৌধুরী, অধ্যাপক ড. মুহাম্মদ হানিফ আলী, সদস্য-সচিব অধ্যাপক বশির আহমদ।
অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার শিক্ষক লাউঞ্জে অনুষ্ঠিত এক সাধারণ সভায় ১২৩ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ‘বঙ্গন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ’ সংগঠনটির প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. শরীফ এনামুল কবির। অধ্যাপক ড. অজিত কুমার মজুমদারকে সভাপতি ও সহযোগী অধ্যাপক ফরিদ আহমেদকে সাধারণ সম্পাদক করা হয়েছে। এছাড়াও কমিটিতে সহ-সভাপতি ১৩জন, যুগ্ম সাধারণ সম্পাদক ৭জনসহ কেন্দ্রীয় ও অনুষদ কমিটির বিভিন্ন পদে ১০১জন শিক্ষক কমিটিতে দায়িত্ব পেয়েছেন।
আওয়ামীপন্থী শিক্ষকদের দুটি গ্রুপই দাবি করে তারা প্রকৃত বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী। এর আগে শিক্ষক সমিতির নির্বাচনসহ বিভিন্ন আন্দোলনে দুটি সংগঠনকেই পাল্টাপাল্টি কর্মসূচী পালন করতে দেখা যায়।
এ বিভাগের অন্যান্য সংবাদ

ববিতে আসন বেড়েছে ৫০টি, থাকছে না জিপিএ নম্বর
সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা শিথিল
আগামী ৬ নভেম্বর এইচএসসি পরীক্ষা
স্কুল ও কলেজের সাপ্তাহিক ছুটি দুই দিন
আবদুল গাফফার চৌধুরী আমাদের অনুপ্রেরণা হয়ে বেঁচে রইবেন: উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান
সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সময় নির্ধারণ
রোজায় সব স্কুল-কলেজ খোলা থাকছে ২৬ এপ্রিল পর্যন্ত
আগামী ২০ মার্চ থেকে প্রাক-প্রাথমিকের শিক্ষার্থীদের ক্লাস শুরু 