News Bangla 24 BD | ঝিনাইদহের কৃষকরা ঝড় ও শিলাবৃষ্টির কারণে চরম দুর্ভোগে - News Bangla 24 BD
News Head
 দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ছন্দ হারায় বাংলাদেশ বাণিজ্যিকভাবে ব্রেইন চিপ ডিভাইসের অনুমোদন দিয়েছে চীন পপ তারকা টেইলর সুইফটই বিশ্বের সবচেয়ে ধনী গায়িকা পবিত্র ঈদুল ফিতর শেষে ফিরতি যাত্রার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

ঝিনাইদহের কৃষকরা ঝড় ও শিলাবৃষ্টির কারণে চরম দুর্ভোগে


ঝিনাইদহ সংবাদাতাঃ
ঝিনাইদহের কৃষকরা বৈশাখ মাস জুড়েই ঝড় ও শিলাবৃষ্টির কারণে চরম দুর্ভোগে পড়েছে। তাইতো পাকা সড়ক আর বিস্তির্ণ মাঠ জুড়ে এখন চোখে পড়ছে মহাদুর্ভোগের চিহ্ন। ক্ষেতের জমিতে পানির উপর ভাসছে পাকা ধানের আঁটি। ভেজা ধান তুলে এনে কৃষকরা পাকা রাস্তার উপর মড়াই ও শুকিয়ে ঘরে তুলছে। এই দুর্ভোগ কৃষকের মনে ক্ষতের সৃষ্টি করেছে। ঝিনাইদহের সিমান্ত এলাকার জীবনা গ্রামের আতিয়ার রহমানের ছেলে মিলন মিয়া জানান, পানির নিচে থাকার কারনে ধানের রং খারাপ হয়ে গেছে। এ জন্য বাজারে দাম পাচ্ছে না। তাছাড়া শহর এলাকায় এক বিঘা ধান কাটতে লাগছে ৬ হাজার টাকা। আর গ্রামে ৩৫’শ টাকা। তাও জোন (কামলা) পাওয়া যাচ্ছে না। ঝিনাইদহ সদরের আসাননগর গ্রামের কৃষক সুবল কুমার জানান, এবার কৃষকরা বিচুলি বিক্রি বাবদ কোন অর্থ ঘরে তুলতে পারবে না। বৃষ্টির কারণে বিচুলি করা যায় নি। তাই বিঘা প্রতি কৃষকের লোকসান যাবে প্রায় ৬ হাজার টাকা। বাজারে ধানের দাম ইতিমধ্যে পড়ে গেছে। এক হাজার টাকা মন ধান এখন বিক্রি হচ্ছে ৯৬০ টাকা। এ ছাড়া অন্যান্য জাতের ধানের দাম সাড়ে ৭’শ টাকা বিক্রি হচ্ছে। তবে ব্যবসায়ীদের ধারণা এক সপ্তার ব্যবধানে ধানের দাম বৃদ্ধি হতে পারে। বিষয়টি নিয়ে ঝিনাইদহ সদর উপজেলা কৃষি কর্মকর্তা ড. মনিরুজ্জামান জানান, এবার ঝিনাইদহ সদরে ২৩ হাজার ৬’শ ৫০ হেক্টর জমিতে ধান চাষ হয়েছে। মাঠে ফলনও ভাল। তবে এই আবহাওয়ায় তেমন কোন ক্ষতি হওয়ার কথা না। ঝিনাইদহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক জি এম আব্দুর রউফ জানান, কিছু এলাকায় কৃষকদের বৃষ্টিতে সমস্যা করেছে। তবে এটা হতো না, কৃষকরা বিচুলির জন্য সময় ক্ষেপন করার কারণে দুর্যোগে পড়েছে। তিনি বলেন আমরা পরিসংখ্যানবিদদের সাথে ক্ষতির পরিমান নিরুপন করবো। তিনি বলেন, এবার সারা জেলায় ৯৩ হাজার হেক্টর জমিতে ধান চাষ হয়েছে। বেশির ভাগ এলাকায় কৃষকরা নির্বিঘেœ ধান ঘরে তুলতে পেরেছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ