প্রচ্ছদ »
শিক্ষা
» গণ বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ‘পাঠ্যক্রম উন্নয়ন’ বিষয়ক একটি গুরুত্বপূর্ণ কর্মশালা
গণ বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ‘পাঠ্যক্রম উন্নয়ন’ বিষয়ক একটি গুরুত্বপূর্ণ কর্মশালা
নাজনিন ইসলাম নিশাত, গণ বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ২২ মে, মঙ্গলবার গণ বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেলের অধীনে ভাষা-যোগাযোগ ও সংস্কৃতি বিভাগের উদ্যোগে “পাঠ্যক্রম উন্নয়ন” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আইকিউএসি’র সভাকক্ষে এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ডা. লায়লা পারভীন বানু এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেজিস্ট্রার মোঃ দেলোয়ার হোসেন।
এছাড়া কর্মশালায় রির্সোস পার্সন হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক এ এম এম আবু দাইয়েন এবং অধ্যাপক ড. অনিরুদ্ধ কাহালি।কর্মশালায় গণ বিশ্ববিদ্যালয়ের ভাষা-যোগাযোগ ও সংস্কৃতি বিভাগের অনার্স ও মাস্টার্স কোর্স-২০১৮ এর কারিকুলাম উপস্থাপন করেন ঐ বিভাগের প্রভাষক মুহাম্মদ আবু রায়হান। এসময় কারিকুলামের সবল ও দুর্বল দিক নিয়ে আলোচনা করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপকবৃন্দ। এ কারিকুলামকে কিভাবে আরো সুন্দর ও যুগোপযোগী করা যায় তার দিক নির্দেশনা দেন তারা। এছাড়া কারিকুলাম বাস্তবায়নে প্রশাসনের দিক থেকে সবধরণের সহায়তায় আশ্বাস দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং রেজিস্ট্রার।
এ বিভাগের অন্যান্য সংবাদ

ববিতে আসন বেড়েছে ৫০টি, থাকছে না জিপিএ নম্বর
সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা শিথিল
আগামী ৬ নভেম্বর এইচএসসি পরীক্ষা
স্কুল ও কলেজের সাপ্তাহিক ছুটি দুই দিন
আবদুল গাফফার চৌধুরী আমাদের অনুপ্রেরণা হয়ে বেঁচে রইবেন: উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান
সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সময় নির্ধারণ
রোজায় সব স্কুল-কলেজ খোলা থাকছে ২৬ এপ্রিল পর্যন্ত
আগামী ২০ মার্চ থেকে প্রাক-প্রাথমিকের শিক্ষার্থীদের ক্লাস শুরু 