হরিণাকুন্ডুতে ওজনে কম দেওয়ার অপরাধে ২ দোকানে জরিমানা
ঝিনাইদহ সংবাদাতাঃ
ঝিনাইদহের হরিণাকুন্ডু পৌর এলাকায় চাল বিক্রিতে ওজনে কম দেওয়ার অপরাধে ২ টি ব্যবসায় প্রতিষ্ঠানে ১১ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর সহকারী পরিচালক সুচন্দন মন্ডল এ অভিযন পরিচালনা করেন। জানা যায়, ভেজাল ও বাজার পরিদর্শন মুলক অভিযানের অংশ হিসেবে বুধবার হরিণাকুন্ডুতে অভিযান চালানো হয়। ওজনে কম দেওয়ার অপরাধে আইয়ুব খাদ্য ভান্ডারে ৫ হাজার টাকা ও সুমাইয়া খাদ্য ভান্ডারে ৬ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে হরিণাকুন্ডু উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আঃ লতিফসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
এ বিভাগের অন্যান্য সংবাদ

১১-দলের সমাবেশে যোগ দিতে খুলনায় পৌঁছেছেন জামায়াত আমির
গাজীপুর জেলা প্রশাসনের ফল মেলার উদ্বোধন
একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই
ভৈরবে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রউফের স্মৃতিস্তম্ভ উদ্বোধন
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা
রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর
টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, কারখানাকে জরিমানা 