News Bangla 24 BD | ঝিনাইদহে অভ্যন্তরীণ বোরো চাল সংগ্রহের উদ্বোধন - News Bangla 24 BD
News Head

ঝিনাইদহে অভ্যন্তরীণ বোরো চাল সংগ্রহের উদ্বোধন


ঝিনাইদহ সংবাদাতাঃ
ঝিনাইদহে অভ্যন্তরীণ বোরো চাল সংগ্রহের উদ্বোধন করা হয়েছে।

বুধবার বিকেলে সদর উপজেলার হাটগোপালপুর খাদ্য গুদামে এ সংগ্রহের উদ্বোধন করেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ।

এসময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলাম, জেলা খাদ্য নিয়ন্ত্রক এস এম কায়ছার আলী, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক হাসান মিয়া, হাটগোপালপুর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মজনুর রহমান, ঝিনাইদহ সদর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম, কারিগরি খাদ্য পরিদর্শক জিন্নাত জাহান, মিলার ইমাজুল হক ও মিজানুর রহমানসহ অন্যান্যরা। এ বছর জেলার ৬ উপজেলায় ৪’শ ৬০ জন মিলারের মাধ্যমে ৩৮ টাকা কেজি দরে ১০ হাজার ৬’শ ৩৪ টন চাল সংগ্রহ করা হবে। এ সংগ্রহ অভিযান চলবে আগামী ৩১ আগস্ট পর্যন্ত।

এ বিভাগের অন্যান্য সংবাদ