News Bangla 24 BD | শৈলকুপায় বস্তায় ৪/৫ কেজি ওজনে কম বিসিআইসি সারের দোকানে জরিমানা আদায়
News Head
 বাড়লো ২ উপদেষ্টার দায়িত্ব, মন্ত্রণালয় কমলো ৮ প্রতিমন্ত্রীর,  জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা দালালদের নিয়ন্ত্রণে গাজীপুর মহানগর ভূমি অফিস, সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই গাজীপুরে বিদেশী মদ সহ ২ জন গ্রেফতার গাজীপুরে পুলিশের অভিযানে ফুটপাত দখলমুক্ত হলেও গ্রেফতার হয়নি চাঁদাবাজরা বৈশ্বিক মান অনুযায়ী দেশের শ্রম আইন সংস্কারের নির্দেশ– প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে বিদায় নেওয়ার আহ্বান – মাহমুদুর রহমান মান্না। স্মৃতিতে গাজীপুর ৪ ডিসেম্বর ২০১৩ তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মোদি পুলিশকে গুলি করে হত্যায় কনস্টেবল কাউসার ৭ দিনের রিমান্ডে

শৈলকুপায় বস্তায় ৪/৫ কেজি ওজনে কম বিসিআইসি সারের দোকানে জরিমানা আদায়


ঝিনাইদহ সংবাদাতাঃ
ঝিনাইদহের শৈলকুপায় বিসিআইসি সার ডিলারের গোডাউনে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়েছে। এসময় প্রতি সারের বস্তায় ৪ থেকে ৫ কেজি পর্যন্ত ওজনে কম পাওয়ায় দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার দুপুরে সারের গোডাউনে হানা দিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যজিষ্ট্রেট মোঃ উসমান গনি।

এসময় তার সাথে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সঞ্জয় কুমার কুন্ডু ও শৈলকুপা থানার এসআই উত্তম কুমার। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, শৈলকুপা বাজারের বিসিআইসি সার ডিলার নিধীর কুমার সাহা ও রিটেইলার জালাল উদ্দিনের কাছ থেকে সার ক্রয় করে কৃষক প্রতারিত হচ্ছে, এমন অভিযোগের ভিত্তিতে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এসময় গোডাউনে থাকা ৫০ কেজির সারের বস্তা ওজন করে ৪৫ থেকে ৪৬ কেজি পাওয়া যায়। বস্তা প্রতি ৪ থেকে ৫ কেজি পর্যন্ত পরিমানে কম থাকার অপরাধে নিধীর কুমার সাহাকে ৪০ হাজার ও জালাল উদ্দিনের কাছ থেকে ৩ হাজার মোট ৪৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়

এ বিভাগের অন্যান্য সংবাদ