News Bangla 24 BD | শৈলকুপায় ২০১৮-১৯ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা উন্মুক্ত বাজেট ঘোষণা - News Bangla 24 BD
News Head
 দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ছন্দ হারায় বাংলাদেশ বাণিজ্যিকভাবে ব্রেইন চিপ ডিভাইসের অনুমোদন দিয়েছে চীন পপ তারকা টেইলর সুইফটই বিশ্বের সবচেয়ে ধনী গায়িকা পবিত্র ঈদুল ফিতর শেষে ফিরতি যাত্রার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

শৈলকুপায় ২০১৮-১৯ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা উন্মুক্ত বাজেট ঘোষণা


ঝিনাইদহ সংবাদাতাঃ
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কয়েকটি ইউনিয়নে ২০১৮-১৯ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। রোববার উপজেলার ১৫ নং ফুলহরি ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট ঘোষনা করেন ইউপি চেয়ারম্যান জামিনুর রহমান বিপুল। তিনি এ অর্থ বছরে ৭৭ লাখ ৯৭ হাজার ৭২৬ টাকার বাজেট ঘোষনা করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুর রহমান, ফুলহরি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লক্ষন প্রসাদ সাহা, ইউপি ভূমি নায়েব আব্দুল কুদ্দুস, ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি বাবু হরেন্দ্র নাথ বিশ্বাস, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি অনুপ কুমার বাগচি, সম্পাদক তোবারেক হোসেন, প্যানেল চেয়ারম্যান মোজাম মন্ডল, আমিরুল ইসলাম, আতিয়ার রহমান, আশরাফুল ইসলাম, শহিদুল ইসলাম, সংরক্ষিত আসনের সারা খাতুন, রোজিনা খাতুন, পাপিয়া খাতুন প্রমুখ। এদিকে গত ২৪ এপ্রিল ৫ নং কাচেরকোল ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট ঘোষনা করা হয়েছে। ইউপি চেয়ারম্যান এ্যাড. সালাউদ্দিন জোয়ার্দ্দার মামুন ৮৬ লাখ ৭৯ হাজার ৪১০ টাকার বাজেট ঘোষনা করেন। এসময় ইউপি সচিব, ইউপি সদস্য, সংরক্ষিত আসনের ইউপি সদস্যসহ স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অপরদিকে গত ১৭ এপ্রিল ১ নং ত্রিবেনী ইউনিয়নে উন্মুক্ত বাজেট ঘোষনা করা হয়েছে। ইউপি চেয়ারম্যান জরুহুল হক খান ৫৭ লাখ টাকার উন্মুক্ত বাজেট ঘোষনা করেন। এসময় ইউনিয়ন আওয়ামীলীগ নেতৃবৃন্দ, ইউপি সদস্য ও সংরক্ষিত আসনের ইউপি সদস্যসহ স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এছাড়াও গত ২৩ এপ্রিল ৭ নং হাকিমপুর ইউনিয়নের চেয়ারম্যান শিকদার কামরুজ্জামান জিকুর সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামীলীগ নেতৃবৃন্দ, ইউপি সদস্য এবং সংরক্ষিত আসনের ইউপি সদস্যসহ স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে উন্মুক্ত বাজেট ঘোষনা করা হয়। উপজেলার অবশিষ্ট ইউনিয়নগুলোতে এ মাসের মধ্যেই উন্মুক্ত বাজেট ঘোষনা করা হবে বলে জানা গেছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ