News Bangla 24 BD | গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে প্রচারণার দীর্ঘসূত্রিতার কবলে পড়ে আত্মগোপনে কাউন্সিলর প্রার্থীরা - News Bangla 24 BD
News Head
 দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ছন্দ হারায় বাংলাদেশ বাণিজ্যিকভাবে ব্রেইন চিপ ডিভাইসের অনুমোদন দিয়েছে চীন পপ তারকা টেইলর সুইফটই বিশ্বের সবচেয়ে ধনী গায়িকা পবিত্র ঈদুল ফিতর শেষে ফিরতি যাত্রার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে প্রচারণার দীর্ঘসূত্রিতার কবলে পড়ে আত্মগোপনে কাউন্সিলর প্রার্থীরা


গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে দ্বিতীয় পর্যায়ের প্রচারণার দীর্ঘসূত্রিতার কবলে পড়েছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতাকারী আওয়ামী লীগ মনোনীত ও বিএনপি মনোনীত প্রার্থী চলতি রমজান মাসে ঘরোয়া নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন অনেকটা নিয়ম রক্ষার খাতিরে। তাদের প্রচারণা অনেকটা ইফতারকেন্দ্রিক হয়ে পড়েছে। ফলে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের নির্বাচনী ব্যয় কয়েকগুণ বেড়ে যাবে এমন আশংকা তাদের।
বিশেষ করে দীর্ঘসূত্রিকার কবলে পড়ে নির্বাচনী প্রচারণার এই অতিরিক্ত খরচের ভয়ে অনেক কাউন্সিলর প্রার্থী বিভিন্ন কৌশলে আত্মগোপনে রয়েছেন এবং নানা কৌশলে কর্মী-সমর্থক ও ভোটারদের এড়িয়ে চলার চেষ্টা করছেন।
সিটির বিভিন্ন ওয়ার্ড ঘুরে ও একাধিক কাউন্সিলর প্রার্থীর সাথে কথা বলে জানা গেছে, দীর্ঘসূত্রিতার কারণে টাকা ছাড়া তাদের কর্মীদের এখন ধরে রাখা কষ্টসাধ্য পয়ে পড়েছে। বর্তমানে ইফতার মাহফিলে টাকা খরচ হচ্ছে, সামনে আবার ঈদুল ফিতর। তখনও কর্মী-সমর্থকদের উপহার দিয়ে ধরে রাখতে দেদার টাকা খরচ হবে। নির্বাচন কমিশনের ঘোষণা অনুয়ায়ী ঈদের পরপরই আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা শুরু হয়ে যাবে। সব মিলিয়ে খরচের ভয়ে খুবই বেকায়দায় রয়েছেন প্রার্থীরা।
১৬ নং ওয়ার্ডের বাসিন্দা ও ভোটার কাজী মোসাদ্দেক হোসেন জানান, এই ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর ও বিএনপি সমর্থিত প্রার্থী মুসলেম উদ্দিন চৌধুরী মুসা নির্বাচনের সময় বেড়ে যাওয়ায় ওমরা হজের উদ্দেশ্যে সৌদি আরবে পাড়ি জমিয়েছেন। একই ওয়ার্ডের অপর প্রার্থী আওয়ামী লীগ সমর্থিত মো: সিদ্দিকুর রহমানের বাসার সামনের প্রচারণা কেন্দ্র গুটিয়ে তাবলীগ জামাতে গেছেন।
১০ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর খলিলুর রহমানের ব্যক্তিগত অফিস আমবাগ এলাকায় । সেখানে তার কয়েকজন কর্মী অফিসে বসে অলস সময় পাড় করছেন। তাদের কাছে জানতে চাইলে বলেন, কাউন্সিলর আজ আসেননি। তবে মাঝে মাঝে তিনি অফিসে আসেন।
১৫ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী সাইফুল ইসলাম দিলীপের মুঠোফোনে বারবার চেষ্টা করলেও তিনি ফোন ধরছেননা। স্থানীয় ভোটার ইকবাল হোসেন বলেন, নির্বাচন স্থগিত হওয়ার পর কয়েকদিন কাউন্সিলর প্রার্থীদের এলাকায় দেখা গেছে। কিন্তু নতুন করে নির্বাচনের ভোটের দিন ঘোষণার পর অনেক প্রার্থীকে আর আগের মতো এলাকায় দেখা যাচ্ছে না। বাড়িতেও তাদের পাওয়া যাচ্ছে না।
২৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী শওকত আলম বলেন নির্বাচন নিয়ে বিপদে আছি। টাকা ছাড়া কর্মীদের এখন ধরে রাখাও কষ্টকর। সামনে আবার ঈদ আছে তখনও টাকা খরচ হবে। আর ঈদের পরতো প্রচার প্রচারণাও শুরু হয়ে যাবে। সব মিলিয়ে খুবই বেকায়দায় আছি।
২৪ নম্বর ওয়ার্ডের পাজুলিয়া এলাকার বাসিন্দা ব্যবসায়ী জহিরুল ইসলাম বলেন কিছু দিন আগেও প্রার্থীদের কারণে বাড়িতে ঘুমানো যেতো না। আর এখন তাদের দেখা যাচ্ছে না। মাঝে মধ্যে দ্ইু একজনকে দেখা গেলেও বেশিরভাগ সময়ই আত্মগোপনে থাকছেন।
গাজীপুর জেলা নির্বাচন কর্মকর্তা মো. তারিফুজ্জামান জানান কাউন্সিলর প্রার্থীদের ক্ষেত্রে নির্বাচনী ব্যয় নির্ধারণ করা নেই। ওয়ার্ডের ভোটার সংখ্যা হিসেবে নির্বাচনের ব্যয় ধরা হয়েছে। এর মধ্যে কোন ওয়ার্ডে ভোটারের সংখ্যা ১৫ হাজার হলে তার নির্বাচনী ব্যয় ধরা হয়েছে ২ লাখ টাকা। আর ১৫ থেকে ২০ হাজার ভোটার সংখ্যা হলে তার নির্বাচনী ব্যয় ধরা হয়েছে ৩ লাখ টাকা।
প্রার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, গাজীপুর সিটি কর্পোরেশনে ওয়ার্ডভিত্তিক যে নির্বাচনী ব্যয় ধরা হয়েছে সেই টাকা প্রার্থীদের ব্যানার-পোস্টারেই খরচ হয়ে যায়। এছাড়া কর্মী খরচ, আবার নতুন করে পোস্টার ছাপিয়ে তা সাটানো, পথসভা, ওঠান বৈঠকসহ নানা খরচ রয়েছে। তাছাড়া ভোটারদের বাড়িতে বাড়িতে গিয়ে টাকা দিতে হয়, তা না হলে ভোটাররা এখন আর ভোট দিতে স্বীকার করতে চায় না। নির্বাচনের আগের রাতে তো চলে টাকার খেলা । কে কতো টাকা দিচ্ছে তার উপরই ভোট পাওয়া নির্ভর করে।

এ বিভাগের অন্যান্য সংবাদ