ঝিনাইদহে নিরাপদ মাতৃত্ব দিবস পালিত
ঝিনাইদহ সংবাদাতাঃ
‘কমাতে হলে মাতৃমুত্যু হার, মিডওয়াইফ পাশে থাকা একান্ত দরকার’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহে নিরাপদ মাতৃত্ব দিবস পালিত হয়েছে। জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে সোমবার সকালে সিভিল সার্জনের কার্যালয়ের সামনে থেকে একটি র্যালী বের করা হয়। র্যালীটি বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে সিভিল সার্জনের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। এসময় সিভিল সার্জন ডা: রাশেদা সুলতানা, সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: সাজ্জাদ হাসান, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা: প্রসেনজিৎ বিশ্বাস পার্থসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
এসময় বক্তারা, মাতৃমৃত্যু হার রোধে মিডওয়াইফ (ধাত্রীদের) গুরুত্ব বিবেচনা করে তাদের প্রশিক্ষণের দাবি জানান
এ বিভাগের অন্যান্য সংবাদ

ভৈরবে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রউফের স্মৃতিস্তম্ভ উদ্বোধন
টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, কারখানাকে জরিমানা
কুমিল্লায় লবণ পরিবহনের আড়ালে পাচার হচ্ছিল ইয়াবা, আটক ৫
গাজীপুরে ‘হানি ট্র্যাপ’ চক্রের তিন সদস্য গ্রেফতার
দেশব্যাপী ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পেইন ২৮ জুন
গাজীপুর পোশাক কারখানায় পানি পান করে অসুস্থ ২ শতাধিক শ্রমিক
কালিয়াকৈর পৌরসভায় ভারী বর্ষণে তীব্র জলাবদ্ধতার সৃষ্টি প্রায় ৫ হাজার পরিবার পানিবন্দী 