News Bangla 24 BD | ঝিনাইদহে ৬ মাদক ব্যবসায়ী বাড়ি ভেঙ্গে দিল জনতা ও পুলিশ - News Bangla 24 BD
News Head
 কনটেন্ট ক্রিয়েটর, উদ্যোক্তা ও ব্যবসায়ীদের জন্য নতুন সুযোগ জাতীয় প্রেসক্লাবে ফল উৎসব, গানের আসর সৌদি আরবের মক্কায় অবস্থিত ‘হলি কুরআন মিউজিয়ামে’ পবিত্র কুরআনের পাণ্ডুলিপি প্রদর্শন বাংলাদেশকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ জিতল অস্ট্রেলিয়া গাজীপুর জেলা প্রশাসনের ফল মেলার উদ্বোধন ক্ষুধার্ত পৃথিবীতে ফুটবল বিশ্বকাপে বিপুল অর্থব্যয় নিয়ে যা বললেন আহমাদুল্লাহ পরীর বাসায় টানা ১ মাস রাত্রি যাপন সাকলায়েনের! একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই ভৈরবে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রউফের স্মৃতিস্তম্ভ উদ্বোধন আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা

ঝিনাইদহে ৬ মাদক ব্যবসায়ী বাড়ি ভেঙ্গে দিল জনতা ও পুলিশ


ঝিনাইদহ সংবাদাতাঃ
ঝিনাইদহ শহরের চিহ্নিত ৬ মাদক ব্যবসায়ীর বাড়ি ভেঙ্গে দিয়েছে স্থানীয় জনতা ও পুলিশ। মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের বিভিন্ন স্থানে এ ঘটনা ঘটে। ঝিনাইদহ সদর থানর ওসি এমদাদুলক হক শেখ জানান, দেশব্যাপী মাদক বিরোধী বিশেষ অভিযান চলছে। ঝিনাইদহের পুলিশ সুপার মিজানুর রহমানের নেতৃত্বে জেলাকে মাদকমুক্ত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে পুলিশ। এরই অংশ হিসেবে তার নির্দেশে মঙ্গলবার শহরের ব্যাপাড়ীপাড়ার গাজা কোরবান, পাওয়ার হাউজপাড়ার রনি ও মিন্টু, উদয়পুরের ঢাকালে কাইয়ুম, চাকলাপাড়ার কৃষ্ণপদ ও ঘোষপাড়ার জামালের বাড়িতে অভিযান চালানো হয়। এসময় স্থানীয় জনগণের সহযোগিতায় সদর থানা পুলিশ ওই ৬ জন মাদক ব্যবসায়ীর বাড়ি ভেঙ্গে দেয়। এসময় কাউকে আটক বা গ্রেফতার করতে পারেনি। জেলাকে মাদকমুক্ত করতে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান ওসি।

এ বিভাগের অন্যান্য সংবাদ